1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আমন্ত্রিত অতিথিবৃন্দের প্রবেশ ও গাড়ি পার্কিং সংক্রান্ত নির্দেশনা পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত ঈদযাত্রা নির্বিঘ্ন ও চাঁদামুক্ত করতে মহাখালী বাস টার্মিনালে মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের চার কর্মকর্তা বদলি ও পদায়ন ঈদযাত্রায় ঢাকা আহ্ছানিয়া মিশনের নয় সুপারিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২৩ মামলা ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত একাধিক ছিনতাই ও মাদক মামলার চিহ্নিত আসামিকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ শাহবাগ থানা কর্তৃক ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার;গ্রেনেড নিষ্ক্রিয় করলো সিটিটিসি

আফরোজা আব্বাসের নির্বাচনী প্রচারে হামলার ঘটনায় ছাত্রলীগের সাবেক নেতা গ্রেফতার

দিদারুল ইসলাম দিদার রাজনৈতিক প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১৭১ Time View

২০১৮ সালের নির্বাচনে বিএনপি প্রার্থী জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের নির্বাচনী প্রচারে হামলার ঘটনায় রুজুকৃত মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতাকে গ্রেফতার করেছে ডিএমপির খিলগাঁও থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম রাজিব ওরফে মোঃ মারুফ হোসেন রাজিব (৩৭)। তিনি খিলগাঁও মডেল কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি।
আজ মঙ্গলবার (২৬ নভেম্বর ২০২৪ খ্রি.) রাত ০১:৩০ ঘটিকায় খিলগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
খিলগাঁও থানা সূত্রে জানা যায়, গত ২৬ আগস্ট ২০২৪ খ্রি. তারিখে মোঃ আওলাদ হোসেন বাদী হয়ে খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, ২০১৮ সালের ১৮ ডিসেম্বর তারিখে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-৯ আসনের বিএনপি প্রার্থী ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস দলের নেতা-কর্মীদের নিয়ে নির্বাচনী গণসংযোগ করছিলেন। খিলগাঁওয়ের তিলপাপাড়ায় নির্বাচনী প্রচারণা চলাকালে ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা করে নির্বাচনী প্রচারণা বন্ধ করে দেয়। হামলায় মামলার বাদীসহ বিএনপির অনেক নেতা-কর্মী আহত হন। এ ছাড়াও আক্রমণকারীরা বিএনপির নেতা-কর্মীদের উপর ককটেল বিস্ফোরণ ঘটায়।
সূত্র আরও জানায়, এ ঘটনায় রুজুকৃত মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় এজাহারনামীয় আসামি রাজিবকে গ্রেফতার করা হয়।
খিলগাঁও থানার মামলায় গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং