1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা অমর একুশে বইমেলায় সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা ব্যবস্থা থাকবে: ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন)

দুটি চোরাই মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেফতার করেছে ডিবি-ওয়ারী

মোজাহিদ হাসান জেসান, উপ-সম্পাদক
  • Update Time : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ২৫৭ Time View

চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়কালে দুইজনকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-ওয়ারী বিভাগ। গ্রেফতারকৃতরা হলো-মোঃ সরোয়ার মৃধা (২০) ও মোঃ আবীর (১৯)।
গত বুধবার (২০ নভেম্বর ২০২৪ খ্রি.) রাত ০৯:১৫ ঘটিকায় মাতুয়াইল এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গত বুধবার (২০ নভেম্বর ২০২৪ খ্রি.) ঢাকা মহানগরে অভিযান পরিচালনাকালে ডিবি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কতিপয় ব্যক্তি মাতুয়াইল গোল্ডেন ব্রিজ এলাকায় চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় করছে। এমন তথ্যের ভিত্তিতে রাত ০৯:১৫ ঘটিকায় সেখানে অভিযান পরিচালনা করে সরোয়ার ও আবীর নামে দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে রেজিস্ট্রেশন বিহীন একটি পুরাতন কালো রঙের TVS RTR 150 সিসি মোটরসাইকেল এবং একটি পুরাতন সাদা পেস্ট রঙয়ের রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ে জড়িত। তারা অন্যান্য পলাতক সহযোগীদের সহায়তায় বিভিন্ন এলাকা থেকে চোরাই মোটরসাইকেল নিয়ে এসে ক্রয়-বিক্রয় করে থাকে।
পলাতক সহযোগীদেরসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির যাত্রাবাড়ী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতক সহযোগীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং