1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
স্পীকারের সাথে অস্ট্রেলিয়ান হাউজ অব রিপ্রেজেন্টেন্টিভস এর স্পীকার মিল্টন ডিকের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর উপলক্ষ্যে ডিএমপির নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে সমন্বয় সভা অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৯০ মামলা মহম্মদপুরে ডিজেল তেল উদ্ধারে বিশেষ অভিযান, ৫৬০০ লিটার জব্দ—বাবুল ট্রেডার্সের বিরুদ্ধে ব্যবস্থা, ইউএনও’র দৃঢ় পদক্ষেপে আস্থা ফিরছে জনমনে পহেলা বৈশাখ নিরাপদ ও সুশৃঙ্খলভাবে উদ্‌যাপনের লক্ষ্যে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত প্রয়োজনে শুক্রবারও দুই বেলা অধিবেশন বসতে পারে-চীফ হুইপ হাজারীবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জন গ্রেফতার যাত্রাবাড়ী থানার অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জন গ্রেফতার ডিএমপি ট্রাফিক বিভাগের অভিযানে গুলশান-২, কাকলী ও বনানী এলাকায় ১১টি দোকানে ৭৮ হাজার টাকা জরিমানা

সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে আহ্ছানিয়া মিশনের মোমবাতি প্রজ্বলন

বিশেষ প্রতিনিধি :
  • Update Time : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৪৪ Time View

সড়ক দুর্ঘটনায় প্রাণ ও সম্পদের ক্ষয়ক্ষতি বিশ্বব্যাপী একটি অন্যতম প্রধান সামাজিক, অর্থনৈতিক ও জনস্বাস্থ্যগত সমস্যা। তাই নিরাপদ সড়কের দাবি যেমন দিন দিন জোরালো হচ্ছে, তেমনি এ লক্ষ্য অর্জনে নিরাপদ সড়ক গড়তে একটি ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রয়োজন বলে মন্তব্য করেছে শিক্ষার্থীরা। ঢাকা আহছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের আয়োজনে রোডক্র্যাশে নিহতদের স্মরণে ‘ওয়ার্ল্ড ডে অব রিমেমব্রেন্স ফর রোড ট্রাফিক ভিক্টিমস’ দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বলনে একথা বলেন তারা।
রোডক্র্যাশে নিহতদের স্মরণে প্রতি বছর নভেম্বর মাসের তৃতীয় রবিবার বিশ্বব্যাপী ‘ওয়ার্ল্ড ডে অব রিমেমব্রেন্স ফর রোড ট্রাফিক ভিক্টিমস’ দিবস পালন উপলক্ষে আজ রবিবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পার্শ্বে অর্ধশত তরুণের অংশগ্রহণে মোমবাতি প্রজ্বলন করা হয়।
মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যরাসহ ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের কর্মকর্তাগণ, রোড সেইফটি কোয়ালিশন বাংলাদেশের সদস্য সংস্থার প্রতিনিধিগণ এবং শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। এসময় একটি ‘সড়ক নিরাপত্তা আইন’র এর দাবি জানান তারা।
উল্লেখ্য, সড়ক পরিবহন আইন-২০১৮ মূলত মোটরযান আইন। যেখানে মোটরযানের ফিটনেস, লাইসেন্স, রুট পারমিট ও আইন ভঙ্গের জরিমানাকেই প্রাধান্য দেয়া হয়েছে। এই আইনে সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তার বিষয়টি অনুপুস্থিত। অন্যদিকে এই আইন প্রয়োগ করেও পাওয়া যাচ্ছেনা আশানুরূপ ফল। এসডিজি লক্ষ অর্জন এবং গ্লোবাল ডিকেড অফ এ্যাকশন ফর রোডক্র্যাশ অর্জনে প্রয়োজন একটি আলাদা সড়ক নিরাপত্তা আইন। যে আইনটি জাতিসংঘ ঘোষিত সেইফ সিস্টেম এপ্রোচের আলোকে প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে। তাই আজকের এই কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশের রোডক্র্যাশ ও আহত-নিহতের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনতে একটি কার্যকর “সড়ক নিরাপত্তা আইন” এর দাবি জানান ঢাকা আহ্ছানিয়া মিশন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং