1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা অমর একুশে বইমেলায় সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা ব্যবস্থা থাকবে: ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন)

বইপাঠের মাধ্যমে জ্ঞানের অনুষদ বিস্তৃত হয় : ধর্ম উপদেষ্টা

কণা আক্তার:স্টাফ রিপোর্টার:
  • Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৮৫ Time View

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বই জ্ঞানের বাহক। বইপাঠের মাধ্যমে জ্ঞানের অনুষদ বিস্তৃত হয়।
আজ (শনিবার) বিকালে রাজধানীর বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের বইমেলায় ড. মুহাম্মদ সাদিক হুসাইনের ‘ওরিয়েন্টালিজম ও ইসলাম’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, জ্ঞানের আলোকচ্ছটায় মানুষের অন্তর আলোকিত হয়, দৃষ্টিভঙ্গি প্রসারিত হয়। জ্ঞানের আলোয় মানুষের অন্তরের কলুষতা ও মলিনতা বিদূরিত হয়। তিনি অধ্যায়নের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
ধর্ম উপদেষ্টা আরও বলেন, ওরিয়েন্টালিজমের কেবলই নেতিবাচক দিক আছে এমনটা নয়, এর ইতিবাচক দিকও আছে। তবে নেতিবাচক দিকটাই বেশি। উপদেষ্টা ইসলামি স্কলারদের ধর্মতত্বের ওপর জ্ঞান অর্জনের আহ্বান জানান।
লেখক সম্পর্কে ড. খালিদ বলেন, ড. মুহাম্মদ সাদিক হুসাইন একজন বিদগ্ধ লেখক। তিনি বাংলা ও আরবি জানেন এবং ইংরেজিতেও তাঁর দখল রয়েছে। তাঁর লেখা ওরিয়েন্টালিজম ও ইসলাম বইটি বাংলা সাহিত্যে নতুন মাত্রা যোগ করবে। বইটি পাঠকপ্রিয়তা পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রকাশনা প্রতিষ্ঠান সম্পর্কে উপদেষ্টা বলেন, বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ ও লিগ্যাল এইড সেন্টার বহুদিন যাবত ইসলামের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ বই প্রকাশ করে আসছে। তাদের গবেষণা পত্রিকাটিও মানোত্তীর্ণ প্রকাশনা।
উল্লেখ্য, বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ ও লিগ্যাল এইড সেন্টার(বিআইএলআরসি) থেকে এ বইটি প্রকাশিত হয়েছে।
বিআইএলআরসি’র নির্বাহী পরিচালক শহীদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মোঃ সাইফুল ইসলাম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ রইছ হোসেন প্রমূখ বক্তব্য প্রদান করেন।
পরে উপদেষ্টা আয যিহান পাবলিকেশন্স থেকে প্রকাশিত প্রিয় ব্যক্তিত্ব প্রিয় বই, লেখালেখির নিয়মকানুন, মনুষ্যত্বের উন্নত বৈশিষ্ট্য, পজিটিভ প্যারেন্টিং সিক্রেটস, ইসলামের অনন্য আদব ও ভদ্রতা শিরোনামে পাঁচটি বইয়ের মোড়ক উন্মোচন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং