1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ৩০ (ত্রিশ) জনকে গ্রেফতার করেছে ডিএমপি ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২১ মামলা স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক এক মাসে ৩২৯২ টি ফৌজদারী ও ১৪৪২ টি ট্রাফিক মামলা নিষ্পত্তি শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ সুরক্ষার লক্ষ্যে সচিবালয় এলাকায় ‘নীরব জোন’ বাস্তবায়নের জন্য সমন্বিত অভিযান ও জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গৃহকর্মী নির্যাতনের ঘটনায় বাংলাদেশ বিমানের এমডিসহ চারজনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৯৭ মামলা ৩০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ২১ (একুশ) জনকে গ্রেফতার করেছে ডিএমপি ঢাকা মহানগর ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ ডিএমপি কমিশনারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিএমপির হটলাইন নম্বর চালু

চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করেছে নিউমার্কেট থানা পুলিশ

মোজাহিদ হাসান জেসান, উপ-সম্পাদক
  • Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৩৩ Time View

রাজধানীর নিউমার্কেট থানা এলাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল নাটোর জেলা থেকে উদ্ধারসহ মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করেছে নিউমার্কেট থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো মোঃ আল ইমরান (২৪) ও মোঃ তানিম আহম্মেদ (২৫)।
মোটরসাইকেল চুরির ঘটনায় বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪ খ্রি. বাদী মোঃ আতিকুর রহমানের অভিযোগের প্রেক্ষিতে নিউমার্কেট থানায় একটি চুরির মামলা রুজু করা হয়। মামলার এজাহার সূত্রে জানা য়ায়, বাদীর ছেলে মোঃ আশফিকুর রহমান নাবিল তার ব্যবহৃত মোটরসাইকেলটি বিক্রয়ের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। পোস্ট দেখে মোটরসাইকেলটি কিনতে আসামি মোঃ আল ইমরান বাদীর ছেলের সাথে যোগাযোগ করেন । তারই প্রেক্ষিতে গত ( ৩ নভেম্বর ২০২৪ খ্রি.) তারিখ সন্ধ্যা ০৭:০৫ ঘটিকায় বাদীর ছেলে নিউমার্কেট থানার আইডিয়াল কলেজের সামনে মোটরসাইকেলটি নিয়ে যায়। তখন আসামী ইমরান মোটরসাইকেলটি চালিয়ে দেখতে চায়। বাদীর ছেলে সরল বিশ্বাসে চাবি দিলে চালানোর কথা বলে কৌশলে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায় ইমরান।
রুজুকৃত মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় গতকাল বৃহস্পতিবার (১৫ নভেম্বর ২০২৪ খ্রি.) সন্ধ্যা ০৬: ২০ ঘটিকায় নাটোর জেলার বড়াই গ্রাম এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে আল ইমরান ও তানিম আহম্মেদকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা মোটরসাইকেল চোর দলের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবত নিউমার্কেট থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকা হতে মোটরসাইকেল চুরি করে আসছে।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং