1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা অমর একুশে বইমেলায় সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা ব্যবস্থা থাকবে: ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন)

ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী-নারী মাদকসেবীদের মানসিক স্বাস্থ্য ও অধিকার সহায়তা নিশ্চিতে প্রশিক্ষণ

বিশেষ প্রতিনিধি :
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ২০৪ Time View

ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী-নারী মাদকসেবীদের মানসিক স্বাস্থ্য ও অধিকার সহায়তা নিশ্চিত করতে প্রকল্প কর্মীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাজধানীর লালমাটিয়ায় এনজিও ফোরাম ফর পাবলিক হেল্থের প্রশিক্ষণ কেন্দ্রে গত ১২ নভেম্বর শুরু হয়ে আজ ১৪ নভেম্বর এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়।
ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের তত্ত্বাবধানে পরিচালিত “ভিভ হেলথ কেয়ার পজিটিভ একশন” প্রকল্পের মাঠকর্মীদের জন্য নারী মাদকসেবীদের এইচআইভি-এইডস্ এর ঝুঁকি হ্রাসকরনের মাধ্যমে জীবন মান উন্নয়নে মানসিক স্বাস্থ্য সহায়তা নিশ্চিতকরণে প্রকল্পের কর্ম এলাকা দেশের ৭টি জেলার ৮টি সেন্টারের মাঠকর্মীদের তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এই প্রশিক্ষণ কাযর্ক্রমের সমাপনী অনুষ্ঠানে ঢাকা আহছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ বলেন, নারী মাকদাসক্তিদের মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তাদেরকে তাদের পরিবেশ অনুসারে মানসিক সেবা প্রদানের বিষয়ে গুরুত্ব দিতে হবে। প্রশিক্ষণ শেষে কর্মক্ষেত্রে এই লব্ধজ্ঞান চর্চার মাধ্যমে কেপিদের সেবা নিশ্চিত করার জন্য তিনি প্রশিক্ষণার্থীদের অনুরোধ জানান।
অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের এইচআইভি এইডস কাযর্ক্রমের সহকারী লাইন ডিরেক্টর ডাঃ জোবাইদা নাসরিন মাঠ পর্যায়ের চাহিদা অনুযায়ী এইচআইভি/এইডস আক্রান্তদের জন্য সম্ভাব্য সকল রকম সহায়তা করার আশ্বাস দেন।
ডাঃ মেরী গ্লোরিয়া রোজারিও এর সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল অব বাংলাদেশের চিপ অব পার্টি রওনাক খান, টেকনিক্যাল এডভাইজার এজাজুল ইসলাম চৌধুরী, সিনিয়ন ম্যানেজার সালিমা সুলতানা, ভিভ প্রকল্পের মিল অফিসার সাদী সামী। প্রকল্পটিতে কৌশলগত পার্টনার সেক্স ওয়ার্কাস নেটওয়ার্ক (এসডাব্লিউএন) অব বাংলাদেশের সেক্রেটারী নিলুফা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং