1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আমন্ত্রিত অতিথিবৃন্দের প্রবেশ ও গাড়ি পার্কিং সংক্রান্ত নির্দেশনা পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত ঈদযাত্রা নির্বিঘ্ন ও চাঁদামুক্ত করতে মহাখালী বাস টার্মিনালে মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের চার কর্মকর্তা বদলি ও পদায়ন ঈদযাত্রায় ঢাকা আহ্ছানিয়া মিশনের নয় সুপারিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২৩ মামলা ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত একাধিক ছিনতাই ও মাদক মামলার চিহ্নিত আসামিকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ শাহবাগ থানা কর্তৃক ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার;গ্রেনেড নিষ্ক্রিয় করলো সিটিটিসি

সবুজবাগে বিয়ের প্রলোভনে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার

কণা আক্তার, স্টাফ রিপোর্টার:
  • Update Time : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১৫৭ Time View

রাজধানীর সবুজবাগ থানাধীন পূর্ব মাদারটেক এলাকায় সুপরিকল্পিতভাবে দীর্ঘদিন ধরে সংঘটিত চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামি ওয়াসিম উদ্দিনকে (৪৭) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
আজ বুধবার (১৩ নভেম্বর) দুপুরে র‍্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ ফয়জুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে কেরানীগঞ্জ থানা এলাকায় র‍্যাব-৩ ও র‍্যাব-১০ এর একটি দল যৌথ অভিযান চলায়। অভিযানে ঢাকা মহানগরীর সবুজবাদ থানার থানার ধর্ষণ মামলার আসামি ওয়াসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানের ভিত্তিতে তিনি জানান, আসামি ওয়াসিম উদ্দিন ওই মামলার ভিকটিমের সঙ্গে ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনকালীন কাজ করার সময় তাদের পরিচয় হয়। সে সুবাদে তাদের মোবাইল ফোনে যোগাযোগ, দেখা-সাক্ষাৎ হয়। ভিকটিম একজন ডিভোর্সি নারী জানানোর পরও আসামি ভিকটিমকে প্রেম ও বিয়ের প্রস্তাব দেয়। পরে তাদের মাঝে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। পবিত্র কোরআন শরীফ ও আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে ও রেজিস্ট্রি করার প্রলোভন দেখিয়ে ভিকটিমের ভাড়া বাসায় নিয়ে ভিকটিমকে একাধিকবার ধর্ষণ করে। এছাড়াও গ্রেপ্তার আসামি ভিকটিমকে তার স্ত্রী হিসেবে ব্যবহার করে বিভিন্ন এনজিও হতে বিপুল পরিমাণ ঋণ উত্তোলন করে।
এ ব্যাপারে ভিকটিম আসামির প্রথম স্ত্রী ও মেয়ের সঙ্গে কথা বললে তারা টাকা ও বিয়ের বিষয়ে সমাধান করে দেবে বলে আশ্বাস দেয় কিন্তু আসামি ভিকটিমকে বিয়ে ও কাবিন রেজিস্ট্রি করতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে ভিকটিম বাদী হয়ে আসামি ওয়াসিমের বিরুদ্ধে গত ১০ অক্টোবর সবুজবাগ থানায় ধর্ষণ মামলা করেন। মামলা হওয়ার পর থেকে ওয়াসিম রাজধানীর ওয়ারী এলাকা ছেড়ে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় এসে আত্মগোপন করে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং