1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা অমর একুশে বইমেলায় সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা ব্যবস্থা থাকবে: ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন)

তারেক রহমানের নির্দেশে শরীয়তপুরে পোস্টার-ব্যানার অপসারণ করলো যুবদল

শরীয়তপুর প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ২৮৬ Time View

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক সারাদেশের ন্যায় শরীয়তপুরেও দলীয় পোস্টার-ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ করছে যুবদল। বুধবার (১৩ নভেম্বর) দিনব্যাপী শরীয়তপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ, যুগ্ম সাধারণ সম্পাদক আতিক মোল্যা ও শরীয়তপুর পৌরসভা যুবদলের সাংগঠনিক সম্পাদক টিটু চোকদারের নেতৃত্বে
দলীয় নেতাকর্মীদের এসব পোস্টার-ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ করতে দেখা গেছে। এসময় দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শরীয়তপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ বলেন, পোস্টার-ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ড কারণে পরিবেশের সৌন্দর্য নষ্ট হয় এবং বিভিন্ন অসুবিধা হয়। এসব বিষয় চিন্তা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এসব অপসারণের নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা মোতাবেক আমরা শরীয়তপুর জেলা যুবদলের নেতাকর্মীরা গত তিনদিন ধরে জেলায় থাকা এসব পোস্টার-ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ করছি। আজ (বুধবার) বিকাল ৫ টার মধ্যে সব পোস্টার ফেস্টুন অপসারণ করতে হবে। কেউ যদি দলীয় সিদ্ধান্ত না মানে তাহলে তার বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং