1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা অমর একুশে বইমেলায় সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা ব্যবস্থা থাকবে: ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন)

শাহজাহানপুর থানা পুলিশ গভীর রাতে ৯৯৯-এর কলে দশ বছরের এক শিশুকে উদ্ধার করেছে

বাবুল আক্তার বাবু স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৬৯ Time View

আজ মঙ্গলবার গভীর রাতে জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ চট্টগ্রামের এক ব্যক্তির কলের ভিত্তিতে দশ বছরের শিশু মনিকে উদ্ধার করেছে ডিএমপির শাহজাহানপুর থানা পুলিশ।
শাহজাহানপুর থানা সূত্রে জানানো হয়, মঙ্গলবার (১২ নভেম্বর ২০২৪ খ্রি.) রাত ০১:১০ ঘটিকায় চট্টগ্রামের রামেল হাওলাদার নামে এক ব্যক্তি ৯৯৯-এ ফোন করে জানান তার বোন মনি প্রায় এক মাস পূর্বে নিখোঁজ হয়। তাকে শাহজাহানপুর থানা এলাকায় আটক করে রাখা হয়েছে কিন্তু তিনি কোন ঠিকানা বলতে পারেন না। তবে তিনি একটি মোবাইল নাম্বার দেন, যে নাম্বার থেকে তার সাথে কথা হয়েছে। পুলিশ সেই নাম্বারে কথা বলে তথ্য প্রযুক্তির মাধ্যমে মনির অবস্থান জানতে পারে। পরবর্তী সময়ে ৯৯৯ এ ফোন দেওয়া ভিকটিমের সৎভাই রামেল হাওলাদার ও আপন মামা রাশেদ উদ্দিন (২৮) থানায় আসলে তাদের উপস্থিতিতে দীপ শিখা প্রি-ক্যাডেট অ্যান্ড হাই স্কুলের পরিচালক মোছা: জেবুন নেছা ডলি এর বাসা থেকে দশ বছরের শিশু মনিকে উদ্ধার করে শাহজাহানপুর থানা পুলিশ।
মোছা: জেবুন নেছা ডলিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে থানা সূত্রে আরো জানানো হয়, প্রায় দেড় মাস আগে ঝর্ণা নামের এক মহিলা মনি নামের শিশুটিকে তার বাসায় কাজের জন্য রেখে যায়। মনিকে তার নানী ফাতেমা খাতুন ও মামা মোঃ রাশেদ উদ্দিন নোয়াখালীর হাতিয়া থেকে ঝর্ণা নামের এক মহিলার মাধ্যমে ঢাকায় কাজের জন্য পাঠায়। তাকে কোন মারধর ও আটক করে রাখা হয়নি বলে মনি জানায়। শিশুকে কাজের জন্য রাখায় মোছা: জেবুন নেছা ডলি দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে কোন শিশুকে শ্রমসাধ্য কাজে নিয়োজিত করবে না মর্মে অঙ্গীকার করেন।
এ ব্যাপারে ৯৯৯-এ কল করা রামেল হাওলাদার ও আপন মামা রাশেদ উদ্দিনের কোন অভিযোগ না থাকায় শিশু মনিকে তাদের জিম্মায় প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং