1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আমন্ত্রিত অতিথিবৃন্দের প্রবেশ ও গাড়ি পার্কিং সংক্রান্ত নির্দেশনা পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত ঈদযাত্রা নির্বিঘ্ন ও চাঁদামুক্ত করতে মহাখালী বাস টার্মিনালে মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের চার কর্মকর্তা বদলি ও পদায়ন ঈদযাত্রায় ঢাকা আহ্ছানিয়া মিশনের নয় সুপারিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২৩ মামলা ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত একাধিক ছিনতাই ও মাদক মামলার চিহ্নিত আসামিকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ শাহবাগ থানা কর্তৃক ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার;গ্রেনেড নিষ্ক্রিয় করলো সিটিটিসি

বাড্ডায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার-৩

বেল্লাল হোসেন; স্টাফ রিপোর্টার:
  • Update Time : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৫৮ Time View

রাজধানীর বাড্ডা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে বাড্ডা থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো মোঃ আব্দুল্লাহ আল মামুন ওরফে মলম মামুন (৩৫), মোঃ মোজাম্মেল হক (৩৫) ও মোঃ সাজু মিয়া ওরফে সিজার সাজু (২১)।
গতকাল সোমবার (১১ নভেম্বর) রাত ১০:৩৫ ঘটিকায় পশ্চিম মেরুল বাড্ডা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে দুটি চাপাতি ও একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।
বাড্ডা থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কতিপয় লোক পশ্চিম মেরুল বাড্ডা পাবলিক টয়লেটের উত্তর পাশে খালি জায়গায় দেশীয় অস্ত্রসহ ডাকাতি করার উদ্দেশে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বাড্ডা থানার টহল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আব্দুল্লাহ আল মামুন, মোজাম্মেল হক ও সাজু মিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের সহযোগী ২/৩ জন দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাড্ডা থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা উক্ত স্থানে দেশীয় অস্ত্রসহ সমবেত হয়ে বাড্ডা এলাকার বিভিন্ন স্থানে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তারা বাড্ডা এলাকার পথচারীদের নিকট থেকে বিভিন্ন মূল্যবান জিনিস ছিনতাই করতো এবং বাসা-বাড়ি ও বিভিন্ন অফিসের মূল্যবান জিনিসপত্রসহ বিল্ডিং নির্মাণ সামগ্রী ডাকাতি করতো।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ডাকাত চক্রের পলাতক অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং