1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা অমর একুশে বইমেলায় সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা ব্যবস্থা থাকবে: ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন)

নরসিংদীতে আওয়ামীলীগের কর্মসূচি’র বিরুদ্ধে পলাশ উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মো.এমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদী
  • Update Time : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১৩৯ Time View

স্বৈরাচার আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পূর্ব ঘোষিত গুলিস্তানের জিরো পয়েন্টের কর্মসূচি’র বিরুদ্ধে পলাশ উপজেলা ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গতকাকল রবিবার (১০ নভেম্বর) সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খানের নির্দেশে পলাশ উপজেলা ছাত্রদল ও ঘোড়াশাল পৌর ছাত্রদলের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পলাশ বাসস্ট্যান্ডে প্রতিবাদ সভা করে। এ সময় তারা ‘ফ্যাসিবাদের আস্তানা ভেঙে দাও,গুঁড়িয়ে দাও, জ্বালো রে জ্বালো আগুন জ্বালো,আওয়ামী লীগের দালাররা হুঁশিয়ার সাবধান, আমার সোনার বাংলায় শেখ হাসিনার ঠাঁয় নাই, দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা,ছাত্রদল আসছে রাজপথ কাঁপছে, আমার ভাই মরল কেন? খুনি হাসিনার ফাঁসি চাই, হৈ হৈ রৈ রৈ”ছাত্রলীগ গেল কই’ ইত্যাদি স্লোগান দেয়।
উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, ঘোড়াশাল পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ, পলাশ শিল্পাঞ্চল কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আখলাদ, থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম অপু, ঘোড়াশাল পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সিয়াম ও ফারিম সহ ছাত্রদলের বিভিন্ন শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা জনগণের আন্দোলনের মাধ্যমে পদত্যাগ করতে বাধ্য হয়। আমরা শুনেছি স্বৈরাচার আওয়ামী লীগ ও তাদের দোসররা আবারো স্বাধীন দেশে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। তারা গুলিস্তানে কর্মসূচির ঘোষণা দিয়েছে। আমরা স্বাধীনতা টিকিয়ে রাখতে যে কোনো ষড়যন্ত্র ও নীলনকশা রুখে দিতে প্রস্তুত। খুনি হাসিনা নির্বিচারে এ দেশের হাজার হাজার মানুষকে হত্যা করেছে। আবারও যেন সেই পথ তৈরি না হয়, আমরা ছাত্রদল ও সাধারণ জনগণ তা প্রতিহত করব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং