1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা অমর একুশে বইমেলায় সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা ব্যবস্থা থাকবে: ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন)

বৈষম্যবিরোধী আন্দোলনে মাহাদী হাসান হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার-২

মোজাহিদ হাসান জেসান, উপ-সম্পাদক
  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১৬১ Time View

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাহাদী হাসান পান্থ হত্যা মামলায় ঢাকা মহানগর দক্ষিণের মুক্তিযোদ্ধা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহাদ আলী ওরফে পানি আহাদ (৫৫) ও কদমতলী থানা আওয়ামী লীগ নেতা মোঃ ইকবাল হোসেন (৫৭) কে গ্রেফতার করেছে ডিএমপির কদমতলী থানা পুলিশ।
শনিবার (৯ নভেম্বর ২০২৪ খ্রি.) রাত ৩:০০ ঘটিকার দিকে কদমতলী থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
কদমতলী থানা সূত্র জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনে গত ১৯ জুলাই ২০২৪ তারিখ বিকাল ৪:০০ ঘটিকার দিকে কদমতলী থানার রায়েরবাগ স্বপ্ন সুপার শপের সামনের সড়কে অনেক ছাত্র-জনতার সাথে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ গ্রহণ করেছিল ভিকটিম মাহাদী হাসান পান্থ। এ সময় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় মাহাদী মুখে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় গত ৮ নভেম্বর ২০২৪ খ্রি. ভিকটিম মাহাদীর বাবা মোঃ জাহাঙ্গীর হোসেনের অভিযোগের প্রেক্ষিতে কদমতলী থানায় একটি হত্যা মামলা রুজু হয়। গ্রেফতারকৃত আহাদ আলী ও ইকবাল হোসেন এই হত্যা মামলায় তদন্তে প্রাপ্ত আসামি।
থানা সূত্র জানায়, তদন্তাধীন এ মামলায় ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ এবং গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় শনিবার রাত ৩:০০ ঘটিকার দিকে কদমতলী থানা এলাকায় অভিযান পরিচালনা করে আহাদ আলী ও ইকবাল হোসেনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং