1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আমন্ত্রিত অতিথিবৃন্দের প্রবেশ ও গাড়ি পার্কিং সংক্রান্ত নির্দেশনা পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত ঈদযাত্রা নির্বিঘ্ন ও চাঁদামুক্ত করতে মহাখালী বাস টার্মিনালে মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের চার কর্মকর্তা বদলি ও পদায়ন ঈদযাত্রায় ঢাকা আহ্ছানিয়া মিশনের নয় সুপারিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২৩ মামলা ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত একাধিক ছিনতাই ও মাদক মামলার চিহ্নিত আসামিকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ শাহবাগ থানা কর্তৃক ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার;গ্রেনেড নিষ্ক্রিয় করলো সিটিটিসি

ওয়ারী থানা পুলিশ কর্তৃক ফেনসিডিলসহ গ্রেফতার-২

মোজাহিদ হাসান জেসান, উপ-সম্পাদক
  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১৯৬ Time View

গুলিস্থানের কাপ্তান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ২০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ওয়ারী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-মোঃ জাহিদ হাসান (৩২) ও আরাফাত হোসেন (২১)। তাদের উভয়ের বাড়ি সাতক্ষীরা সদরের কাথন্দা মোড়লপাড়ায়।
ওয়ারী থানা সূত্রে জানা যায়, শনিবার (৯ নভেম্বর ২০২৪ খ্রি.) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কাপ্তান বাজার এলাকায় কতিপয় ব্যক্তি ফেনসিডিল ক্রয়-বিক্রয় করার জন্য অবস্থান করছে । এমন সংবাদের ভিত্তিতে ভোর ০৫:১০ ঘটিকায় কাপ্তান বাজারের গুলিস্তান ফ্লাইওভারের টোল প্লাজার দক্ষিণ পাশে অভিযান পরিচালনা করে ফেনসিডিলসহ জাহিদ ও আরাফাত নামের দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় জাহিদের দেহ তল্লাশি করে তার নিকট থাকা কালো রঙের স্কুল ব্যাগ থেকে দশ বোতল ফেনসিডিল এবং আরাফাতের নিকট থাকা একটি সিমেন্টের বস্তার তৈরি ব্যাগের মধ্য থেকে আরো ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এই ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ওয়ারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা আইন-শৃঙ্খলা বাহিনীর অগোচরে দীর্ঘদিন ধরে সাতক্ষীরা থেকে কৌশলে ফেনসিডিল সংগ্রহ করে ওয়ারীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলো।
ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগে থেকে এ বিষয়ে নিশ্চিত করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং