1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আমন্ত্রিত অতিথিবৃন্দের প্রবেশ ও গাড়ি পার্কিং সংক্রান্ত নির্দেশনা পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত ঈদযাত্রা নির্বিঘ্ন ও চাঁদামুক্ত করতে মহাখালী বাস টার্মিনালে মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের চার কর্মকর্তা বদলি ও পদায়ন ঈদযাত্রায় ঢাকা আহ্ছানিয়া মিশনের নয় সুপারিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২৩ মামলা ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত একাধিক ছিনতাই ও মাদক মামলার চিহ্নিত আসামিকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ শাহবাগ থানা কর্তৃক ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার;গ্রেনেড নিষ্ক্রিয় করলো সিটিটিসি

বৈষম্য বিরোধী আন্দোলনে শামীম হত্যা মামলায় যুব মহিলা লীগ নেত্রী জুলিয়া আক্তার গ্রেফতার

মো: বাবুল আক্তার বাবু-স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৩০ Time View

মিরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মোঃ শামীম হাওলাদার হত্যা মামলায় যুব মহিলা লীগের নেত্রী জুলিয়া আক্তারকে গ্রেফতার করেছে ডিএমপির রূপনগর থানা পুলিশ।
গত মঙ্গলবার (৫ নভেম্বর ২০২৪ খ্রি.) রাত ১২:০৫ ঘটিকায় রূপনগর থানাধীন আবাসিক এলাকার ২৩ নং রোডে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুলিয়া আক্তার রূপনগর থানা যুব মহিলা লীগের ৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক।
রূপনগর থানা সূত্রে জানা যায়, রাজধানীর রূপনগর এলাকায় মোঃ শামীম হাওলাদার হত্যার ঘটনায় তার চাচাত ভাই সম্রাট হাওলাদার গত ১৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে রূপনগর থানায় একটি হত্যা মামলা রুজু করেন। মামলার এজাহারে বলা হয়, গত ২০ জুলাই ২০২৪ তারিখ বিকেলে রূপনগর এলাকার প্রশিকা মোড়ে হাজার হাজার ছাত্র-জনতা বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থনে মিছিল করছিল। এ সময় মিছিলরত ছাত্র-জনতার উপর এলোপাথাড়ি গুলিবর্ষণ করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় শামীম হাওলাদার বুকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। আহত শামীমকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সূত্র আরও জানায়, এ ঘটনায় রুজুকৃত মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় শামীম হাওলাদার হত্যায় তদন্তে প্রাপ্ত আসামী জুলিয়া আক্তারকে গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগে থেকে এ বিষয়ে নিশ্চিত করেছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে রূপনগর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং