1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা অমর একুশে বইমেলায় সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা ব্যবস্থা থাকবে: ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন)

চীন সফরে গেলেন বিএনপির ৪ নেতা

দিদারুল ইসলাম রাজনৈতিক প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১০৬৬ Time View

চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দেশটিতে সফরে গেছে বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধি দল।
বৃহস্পতিবার (০৭ নভেম্বর) বিকেল ৩টায় চায়না এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তারা।
নিজের ফেসবুক আইডিতে দেয়া পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।
পোস্টে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের পতনের পর চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে সাউথ ইস্ট এবং সাউথ এশিয়ার রাজনৈতিক দল ও থিংক ট্যাংকের প্রতিনিধি দলের সমন্বয়ে ‘‘পলিটিকাল পার্টিজ প্লাস’’ প্রোগ্রামে ৪ সদস্যের বিএনপি প্রতিনিধিদল নিয়ে চীনের পথে রওনা হলাম আজ বিকেল ৩ টায়। ফিরে আসব ১৬ নভেম্বর। ইনশাআল্লাহ।
ড. আসাদুজ্জামান রিপন লেখেন, আমাদের প্রাণপ্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে প্রতিনিধিদলের নেতা নির্বাচন করে সম্মানিত করেছেন। তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। চীনা কমিউনিস্ট পার্টি সাউথ ইস্ট এবং সাউথ এশিয়ার রাজনৈতিক দল ও থিংক ট্যাংকের সব প্রতিনিধি দলের হেড অব ডেলিগেশনস হিসেবে আমাকে মনোনীত করে বাংলাদেশকে এবং আমাদের দল বিএনপিকে সম্মানিত করায় চীনা কমিউনিস্ট পার্টিকেও ধন্যবাদ।
তিনি আরও লেখেন, দোয়া করবেন যেনো দেশ ও দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারি।
এর আগে গত ৩১ অক্টোবর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক চিঠিতে বিএনপির চার নেতাকে চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণের কথা জানানো হয়। ড. রিপন ছাড়াও প্রতিনিধিদলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সম্পাদক মাহমুদা হাবিবা রয়েছেন বলে তখন ওই চিঠিতে জানানো হয। তবে আজ ড. রিপনের পোস্টে ছবিতে রুহুল কবির রিজভীর পরিবর্তে প্রতিনিধিদলে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলকে দেখা গেছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বৃহস্পতিবার বিকালে এ তথ্য জানান।
এই রিপোর্ট লেখা পর্যন্ত সব নেতৃবৃন্দ চীনে অবস্থান করতেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং