1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আমন্ত্রিত অতিথিবৃন্দের প্রবেশ ও গাড়ি পার্কিং সংক্রান্ত নির্দেশনা পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত ঈদযাত্রা নির্বিঘ্ন ও চাঁদামুক্ত করতে মহাখালী বাস টার্মিনালে মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের চার কর্মকর্তা বদলি ও পদায়ন ঈদযাত্রায় ঢাকা আহ্ছানিয়া মিশনের নয় সুপারিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২৩ মামলা ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত একাধিক ছিনতাই ও মাদক মামলার চিহ্নিত আসামিকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ শাহবাগ থানা কর্তৃক ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার;গ্রেনেড নিষ্ক্রিয় করলো সিটিটিসি

খুলনা-মুন্সিগঞ্জ সড়ক উন্নতিকরণ ও দ্রুত সংস্কারে মন্ত্রণালয়ে আবেদন সাতক্ষীরা জেলা সমিতির

তরিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৫১ Time View

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারের সুপারিশে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর খুলনা-মুন্সিগঞ্জ সড়ক চার লেনে উন্নতিকরণ ও দ্রুত সংস্কারের আবেদন জানিয়েছে সাতক্ষীরা জেলা সমিতি, ঢাকা। আবেদনটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার একান্ত সচিব মো: আবুল হাসানের (উপসচিব)’র হাতে হস্তান্তর করা হয়।
গতকাল বুধবার (৬ নভেম্বর) বিকাল ৪ টায় বাংলাদেশ সচিবালয়ে সাতক্ষীরা জেলা সমিতি, ঢাকার পক্ষ থেকে খুলনা থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত চার লেন রাস্তা উন্নতিকরণ ও দ্রুত সংস্কারের অনুরোধের আবেদন জমাদানের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব আবু মাসুদ, সাবেক অতিরিক্ত সচিব শফিকুর রহমান, সাবেক বিসিএসআইআর’র চেয়ারম্যন মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা জেলা সমিতি, ঢাকার সাধারণ সম্পাদক ইকবাল মাসুদ, আইসিডিডিআরবি’র অ্যামিরেটাস গবেষক ড. মো. সিরাজুল ইসলাম ও অধ্যাপক বি চৌধুরী রাষ্ট্রপতি থাকাকালীন এপিএস শফিকুল ইসলাম শাহেদ।
উল্লেখ্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সম্প্রতি সাতক্ষীরা জেলা পরিদর্শনের সময় রাস্তা সংস্কারে সহযোগিতার আশ্বাস দেন।
খুলনা বিভাগের একটি ব্যস্ততম সড়ক খুলনা থেকে মুন্সিগঞ্জ এবং ভোমরা থেকে খুলনা সড়ক। বর্তমানে সড়কটির অবস্থা এতোটাই বেহাল অবস্থা যে, সাতক্ষীরা-মুন্সিগঞ্জ পর্যন্ত বর্তমান সড়কে সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত। এই সড়কের পিচ উঠে সড়কে সৃষ্টি হয়েছে খানাখন্দ। এতে সড়কে অহরহ ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। সেইসঙ্গে ধীরে ধীরে স্থবির হয়ে পড়ছে পণ্য পরিবহন ব্যাবস্থা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং