1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা অমর একুশে বইমেলায় সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা ব্যবস্থা থাকবে: ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন)

প্রশ্ন উঠেছে সাকিবের বোলিং নিয়ে

আতাউর রহমান,সহকারী সম্পাদক
  • Update Time : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৫২৫ Time View

সময়টা খারাপ যাচ্ছে সাকিব আল হাসানের। অন্তত, বাইশ গজে বেশ কঠিন সময়ই পার করছেন তিনি। জাতীয় দলে নিজের শেষ ম্যাচটি দেশের মাটিতে খেলতে পারেননি। সাদা পোশাকের পর আসন্ন আফগানিস্তান সিরিজে সাকিব নেই ওয়াডেতেও। এর মধ্যেই এলো খারাপ খবর। ইংল্যান্ডে প্রশ্নবিদ্ধ হলো সাকিবের বোলিং অ্যাকশন।
গত সেপ্টেম্বরে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে সারে’র হয়ে একটি চারদিনের ম্যাচ খেলেন সাকিব। কাউন্টি ক্রিকেটে ফেরার ম্যাচটিতে বল হাতে উজ্জ্বল সাকিব নেন ৯ উইকেট। তবে, সেই ম্যাচে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মাঠে থাকা দুই আম্পায়ার। এর প্রেক্ষিতে সাকিবকে তার বোলিং অ্যাকশন পরীক্ষা করানোর কথা বলেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এমন খবরই জানিয়েছে ইএসপিএনক্রিকইনফো।
দীর্ঘ ক্যারিয়ারে এবারই প্রথম বোলিং অ্যাকশনের জন্য প্রশ্নবিদ্ধ হলেন সাকিব। আপাতত তাকে কোনো নিষেধাজ্ঞা দেয়নি ইসিবি কর্তৃপক্ষ। তার সঙ্গে আলোচনা চলছে তাদের। হয়তো, কয়েক সপ্তাহের মধ্যেই বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবেন সাকিব। এরপরই জানা যাবে কতটা সমস্যা হয়েছে তার বোলিংয়ে।
যদিও, ম্যাচ চলাকালীন অবৈধ অ্যকশনের জন্য সাকিবের কোনো বলে নো ডাক দেননি আম্পায়াররা। হঠাৎ দুমাস পর বিষয়টি আলোচনায় আসা তাই অবাক করেছে অনেককে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং