1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা অমর একুশে বইমেলায় সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা ব্যবস্থা থাকবে: ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন)

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আশিক হত্যা মামলায় যুবলীগ নেতা জাকির গ্রেফতার

মো:বেলাল হোসেন- স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ২৭২ Time View

বনশ্রীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মোঃ আশিকুল ইসলাম (১৪) হত্যা মামলায় খিলগাঁও ১ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেনকে গ্রেফতার করেছে ডিএমপির খিলগাঁও থানা পুলিশ।
খিলগাঁও থানা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই ২০২৪ বিকাল চার ঘটিকায় বনশ্রী জি ব্লকের ১ নং রোডে হাজার হাজার ছাত্র-জনতা কোটা সংস্কারের জন্য শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন। ওইদিন ভিকটিম আশিক তার বাসার সামনে দাড়িয়ে ছিল। এ সময় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলা চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আক্রমণকারীরা ককটেল বিস্ফোরণসহ এলোপাথাড়ি গুলিবর্ষণ করলে আশিক কানে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ভিকটিমের মা আলিশা আফরোজ বাদী হয়ে গত ৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখ খিলগাঁও থানায় একটি হত্যা মামলা রুজু করেন।
থানা সূত্র আরও জানায়, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় রবিবার (৩ নভেম্বর ২০২৪ খ্রি.) রাত ০২:৩০ ঘটিকায় খিলগাঁও থানার মেরাদিয়া এলাকায় অভিযান পরিচালনা করে জাকিরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং