1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ৩০ (ত্রিশ) জনকে গ্রেফতার করেছে ডিএমপি ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২১ মামলা স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক এক মাসে ৩২৯২ টি ফৌজদারী ও ১৪৪২ টি ট্রাফিক মামলা নিষ্পত্তি শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ সুরক্ষার লক্ষ্যে সচিবালয় এলাকায় ‘নীরব জোন’ বাস্তবায়নের জন্য সমন্বিত অভিযান ও জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গৃহকর্মী নির্যাতনের ঘটনায় বাংলাদেশ বিমানের এমডিসহ চারজনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৯৭ মামলা ৩০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ২১ (একুশ) জনকে গ্রেফতার করেছে ডিএমপি ঢাকা মহানগর ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ ডিএমপি কমিশনারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিএমপির হটলাইন নম্বর চালু

মিরপুরে ফ্ল্যাট থেকে চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার-১

মোজাহিদ হাসান জেসন উপ-সম্পাদক
  • Update Time : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১৩৩ Time View

আজ২৬ অক্টোবর,২০২৪রাজধানীর মিরপুর এলাকার একটি বাসার ফ্ল্যাট থেকে চুরি হওয়া মালামাল উদ্ধারসহ ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম প্রকাশ ওরফে পকা (৩৫)।
চুরির ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. বাদী মোঃ সানিউল জাদীদ রিপন এর অভিযোগের প্রেক্ষিতে ডিএমপির মিরপুর মডের থানায় একটি মামলা রুজু করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী মোঃ সানিউল জাদীদ রিপন মিরপুরের পূর্ব মনিপুর এলাকার ১০৬৪/১ নং বাসার ২য় ও ৩য় তলার ফ্ল্যাটে পরিবার নিয়ে বসবাস করেন। গত ২২ সেপ্টেম্বর ২০২৪ রাত আনুমানিক ১২:৩০ টার দিকে বাদী ও তার পরিবারের লোকজন ঘুমিয়ে পড়েন। সকাল আনুমানিক ০৬:৪০ টার সময় ২য় তলার ফ্ল্যাটে বসবাসরত বাদীর মা ঘুম হতে উঠে দেখেন তার শোবার ঘরের জানালা খোলা ও তার ব্যবহৃত ভিভো মোবাইল ফোনটি নেই। সে সময় বাদী ও তার স্ত্রী ঘুম থেকে উঠে দেখেন তাদের ৩য় তলার ফ্ল্যাটের মূল দরজা খোলা ও ঘরের আসবাবপত্র এলোমেলো। তারা দেখতে পান ড্রয়িং রুমের টেবিলের উপর রাখা তার স্ত্রীর ভ্যানিটি ব্যাগটি নেই। ভ্যানিটি ব্যাগের মধ্যে একটি অ্যাপল ওয়াচ, একটি এয়্যার পড, এক জোড়া স্বর্ণের দুল, বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ডসহ নগদ ৬৫ হাজার ৫০০ টাকা ছিলো।
মামলা রুজু হওয়ার পর মিরপুর মডেল থানা পুলিশ মামলাটি তদন্তকালে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় গ্রেফতারকৃত প্রকাশ ওরফে পকাকে শনাক্ত করে। পরবর্তীতে গতকাল শুক্রবার (২৫ অক্টোবর ২০২৪ খ্রি.) দিবাগত রাত ১২:৩০টায় মিরপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে চুরি হওয়া ভিভো মোবাইল ফোন ও অ্যাপল ওয়াচ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত এবং চুরির সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং