1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আমন্ত্রিত অতিথিবৃন্দের প্রবেশ ও গাড়ি পার্কিং সংক্রান্ত নির্দেশনা পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত ঈদযাত্রা নির্বিঘ্ন ও চাঁদামুক্ত করতে মহাখালী বাস টার্মিনালে মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের চার কর্মকর্তা বদলি ও পদায়ন ঈদযাত্রায় ঢাকা আহ্ছানিয়া মিশনের নয় সুপারিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২৩ মামলা ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত একাধিক ছিনতাই ও মাদক মামলার চিহ্নিত আসামিকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ শাহবাগ থানা কর্তৃক ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার;গ্রেনেড নিষ্ক্রিয় করলো সিটিটিসি

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আশরাফুল হত্যা মামলায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

মোজাহিদ হাসান জেসান-উপ-সম্পাদক
  • Update Time : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১২৯ Time View

আজ ঢাকা,১৩ অক্টোবর,২৪
মিরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মোঃ আশরাফুল ইসলাম হত্যা মামলায় এজাহার নামীয় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা তারেক আফজাল সবুজকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
গতকাল শনিবার (১২ অক্টোবর ২০২৪) রাতে মিরপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মোঃ আশরাফুল ইসলাম হত্যার ঘটনায় গত ২২ সেপ্টেস্বর ২০২৪ তারিখে মিরপুর মডেল থানায় একটি মামলা রুজু হয়। মামলার এজাহারে বলা হয়, গত ৪ আগস্ট ২০২৪ তারিখে রাজধানীর মিরপুর-২ এলাকায় আশরাফুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র-জনতার মিছিলে যোগ দেন। মুক্তিকামী ছাত্র-জনতার আন্দোলনকে স্তব্ধ করার জন্য আন্দোলনরত ছাত্র-জনতার উপর আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র দিয়ে নির্বিচারে গুলিবর্ষণ করে। এসময় আওয়ামীলীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে মোঃ আশরাফুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পরে। গুলিবিদ্ধ আশরাফুলকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিরপুর থানায় রুজুকৃত মামলাটি তদন্তকালে তথ্য প্রযুক্তির সহায়তায় ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আশরাফুল হত্যায় জড়িত এজাহারনামীয় আসামী তারেক আফজাল সবুজকে গতকাল গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং