1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ৩০ (ত্রিশ) জনকে গ্রেফতার করেছে ডিএমপি ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২১ মামলা স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক এক মাসে ৩২৯২ টি ফৌজদারী ও ১৪৪২ টি ট্রাফিক মামলা নিষ্পত্তি শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ সুরক্ষার লক্ষ্যে সচিবালয় এলাকায় ‘নীরব জোন’ বাস্তবায়নের জন্য সমন্বিত অভিযান ও জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গৃহকর্মী নির্যাতনের ঘটনায় বাংলাদেশ বিমানের এমডিসহ চারজনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৯৭ মামলা ৩০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ২১ (একুশ) জনকে গ্রেফতার করেছে ডিএমপি ঢাকা মহানগর ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ ডিএমপি কমিশনারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিএমপির হটলাইন নম্বর চালু

কোটি টাকা আত্মসাৎকারী প্রতারক গ্রেফতার-২

মোজাহিদ হাসান জেসন উপ-সম্পাদক
  • Update Time : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৫০ Time View

রাজধানীর বংশাল থানা এলাকায় রূপালী সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লি. এর গ্রাহকদের কোটি টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে ডিএমপির বংশাল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ সাজ্জাদ খান ও সৈয়দ জাফর আলী।
রবিবার (৬ অক্টোবর ২০২৪) দিবাগত রাতে খুলনার খানজাহান আলী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে বংশাল থানা পুলিশের একটি টিম।
বংশালের আরমানিটোলায় রূপালী সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লি. নামে একটি প্রতিষ্ঠান রয়েছে। যার এমডি গ্রেফতারকৃত সাজ্জাদ ও ম্যানেজার জাফর আলী। ভিকটিম পূর্ব পরিচয়ে তাদের প্রতিষ্ঠানে বিভিন্ন মেয়াদে তার পরিবারের সদস্যদের নামে দুই কোটি ১৭ লক্ষ টাকার এফডিআর ও ২২ লক্ষ টাকার ডিপিএস খোলেন যা মেয়াদান্তে পূর্ণ হওয়ার কথা। শর্ত অনুযায়ি এর লভ্যাংশ গত ২৬ সেপ্টেম্বর দেওয়ার কথা থাকলেও প্রতিষ্ঠানটি তা দেয়নি। ভিকটিম ৩০ সেপ্টেম্বর তাদের অফিসে গিয়ে দেখেন সেখানে তালা দেওয়া এবং তাদের মুঠোফোন বন্ধ। পরবর্তী সময়ে গত ১ অক্টোবর ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে বংশাল থানায় একটি প্রতারণার মামলা রুজু হয়।
মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে দিবাগত রাতে খুলনার খানজাহান আলী এলাকায় অভিযান চালিয়ে এই দুইজনকে গ্রেফতার করা হয়। প্রতারণার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং