1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ৩০ (ত্রিশ) জনকে গ্রেফতার করেছে ডিএমপি ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২১ মামলা স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক এক মাসে ৩২৯২ টি ফৌজদারী ও ১৪৪২ টি ট্রাফিক মামলা নিষ্পত্তি শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ সুরক্ষার লক্ষ্যে সচিবালয় এলাকায় ‘নীরব জোন’ বাস্তবায়নের জন্য সমন্বিত অভিযান ও জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গৃহকর্মী নির্যাতনের ঘটনায় বাংলাদেশ বিমানের এমডিসহ চারজনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৯৭ মামলা ৩০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ২১ (একুশ) জনকে গ্রেফতার করেছে ডিএমপি ঢাকা মহানগর ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ ডিএমপি কমিশনারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিএমপির হটলাইন নম্বর চালু

হাতিরঝিলে অপহৃত যুবক উদ্ধার অপহরণকারী গ্রেফতার-৩

মোজাহিদ হাসান জেসান,উপ-সম্পাদক
  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১৪৭ Time View

রাজধানীর হাতিরঝিলে অপহৃত মাকসুদ পরভেজকে উদ্ধার ও তিন অপহরণকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের হাতিরঝিল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো মো: মারুফ হোসেন, মো: ফয়সাল ও মো: ফরহাদ হোসেন।
গতকাল বুধবার দুপুরে হাতিরঝিল থানার উলন মাতবর বাড়ি রোডে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গতকাল মঙ্গলবার (১ অক্টোবর) হাতিরঝিলের উলন মাতবর বাড়ি রোডে মাকসুদ পরভেজকে কতিপয় সন্ত্রাসী অপহরণ করে মুক্তিপণের দাবিতে আটক করে রাখে। খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা মাকসুদের একটি মোবাইল ফোন ও মানিব্যাগে থাকা নগদ ১৪ হাজার ৫০০ টাকা নিয়ে পালিয়ে যায়। পুলিশ মাকসুদকে উদ্ধার করে।
পরবর্তীতে আজ দুপুরে অপহরণকারীরা মাকসুদের নিকট তার মোবাইল ফোন ও মানিব্যাগ ফেরত দেওয়া বাবদ ৫০ হাজার টাকা দাবি করে। তিনি দ্রুত বিষয়টি হাতিরঝিল থানা পুলিশকে অবহিত করেন। দুপুরে উলন মাতবর বাড়ি রোডে অভিযান চালিয়ে অপহরণকারীদের গ্রেফতার করে হাতিরঝিল থানা পুলিশ।
এ ঘটনায় হাতিরঝিল থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং