1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা অমর একুশে বইমেলায় সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা ব্যবস্থা থাকবে: ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন)

চাঁদাবাজ জসিম গ্রেফতার তেজগাঁওয়ে বিদ্যুৎ বিতরণ কোম্পানিতে চাঁদাবাজি

মোজাহিদ হাসান জেসন,উপঃ সম্পদক
  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৮ Time View

রাজধানীর তেজগাঁয়ের পূর্ব তেজতুরী বাজার এলাকায় বিদ্যুৎ বিতরণ কোম্পানির অফিসে চাঁদাবাজির অভিযোগে মোঃ জসিম উদ্দিন ওরফে কারেন্ট জসিমকে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ।
রাতে কারওয়ান বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তেজগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ মোবারক হোসেন এডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগে থেকে এ বিষয়ে নিশ্চিত করেছে।
এজাহারের বরাত দিয়ে ওসি জানান, অভিযোগকারী মোহাম্মদ আবু মুছা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (ডিপিডিসি) এর অনুমোদিত প্রতিষ্ঠান খাজা গরীবে নেওয়াজ জেনারেটর এন্ড পাওয়ার ডিস্টিবিউশন সেন্টার ও ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন পাওয়ার (আইডিপি) এর প্রকল্প পরিচালক পদে কর্মরত। তার প্রতিষ্ঠান বিদ্যুৎ চুরি বন্ধে ও সরকারি রাজস্ব আদায়ের স্বার্থে সরকারের অনুমোদিত মিটারগুলো আইডিপির অনুকূলে সংযোগ নেয়। পরবর্তীতে আইডিপি সংযোগগুলো সঠিকভাবে পরিচালনা করে দৈনন্দিন বিদ্যুৎ বিল আদায় করে সরকারকে পরিশোধ করে। গত ৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ সন্ধ্যায় গ্রেফতারকৃত জসিম তার সহযোগিদের নিয়ে আইডিপির তেজগাঁয়ের পূর্ব তেজতুরী বাজারের অফিসে এসে বিদ্যুতের লাইন চালানোর জন্য ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। তাহাদের দাবিকৃত চাঁদা না দিলে প্রতিষ্ঠান ও কর্মরত কর্মচারিদের বড় ধরনের ক্ষয়ক্ষতির হুমকি প্রদান করে। তাছাড়াও জসিম আইডিপির নিয়ন্ত্রিত এলাকায় বিদ্যুৎ লাইন সংযোগ গ্রহণকারী ভোক্তাদের কাছ থেকে বিভিন্ন সময়ে প্রায় ২০ লাখ টাকা চাঁদা আদায় করেছে। এসংক্রান্তে মোহাম্মদ আবু মুছার অভিযোগের প্রেক্ষিতে তেজগাঁও থানায় একটি মামলা রুজু হয়।
গ্রেফতারকৃত জসিম উদ্দিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং