1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা অমর একুশে বইমেলায় সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা ব্যবস্থা থাকবে: ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন)

নিউমার্কেট থানা কর্তৃক মাদক কারবারি গ্রেফতার-২

মোজাহিদ হাসান জেসন ,উপ-সম্পাদক
  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭৪ Time View

রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে হুইস্কি ও বিয়ারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির নিউমার্কেট থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো মোঃ ইমরান হোসেন রাজ ও মোঃ বশির। এসময় তাদের হেফাজত হতে দুই বোতল হুইস্কি, ৪৯ ক্যান বিয়ার ও দুইটি মোবাইল উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত একটি স্কুটিও জব্ধ করা হয়।
আজ বুধবার ভোর ৪:১৫ টায় নিউমার্কেট থানার নীলক্ষেত এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দিবাগত রাতে নিউমার্কেট থানার নিউমার্কেট ক্রসিংয়ে সেনাবাহিনীর সাথে যৌথভাবে চেকপোস্ট ডিউটি করছিল থানার একটি টিম। ভোরের দিকে নীলক্ষেত ইসলামিয়া বই মার্কেট বণিক সমিতি লিঃ এর সামনে একটি স্কুটিকে সন্দেহ হলে থামার জন্য সংকেত দেওয়া হয়। সংকেত অমান্য করে না থেমে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুই আরোহীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে স্কুটিতে থাকা একটি বস্তা তল্লাশি করে দুই বোতল হুইস্কি ও ৪৯ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা উদ্ধারকৃত মাদক বিক্রির জন্য স্কুটিতে করে নিয়ে যাচ্ছিল এবং তারা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং