1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আমন্ত্রিত অতিথিবৃন্দের প্রবেশ ও গাড়ি পার্কিং সংক্রান্ত নির্দেশনা পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত ঈদযাত্রা নির্বিঘ্ন ও চাঁদামুক্ত করতে মহাখালী বাস টার্মিনালে মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের চার কর্মকর্তা বদলি ও পদায়ন ঈদযাত্রায় ঢাকা আহ্ছানিয়া মিশনের নয় সুপারিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২৩ মামলা ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত একাধিক ছিনতাই ও মাদক মামলার চিহ্নিত আসামিকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ শাহবাগ থানা কর্তৃক ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার;গ্রেনেড নিষ্ক্রিয় করলো সিটিটিসি

উত্তরায় যৌথ অভিযানে ১ কোটি ১৬ লক্ষ টাকা ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ গ্রেফতার-৩

মো: খাইরুল ইসলাম,স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪০ Time View

ঢাকা মেট্রোপিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম যৌথ অভিযান চালিয়ে রাজধানীর উত্তরা এলাকার একটি বাড়ি থেকে নগদ ১ কোটি ১৬ লক্ষ ৪৫ হাজার ৫০০ টাকা, বিপুল পরিমাণ বিভিন্ন বৈদেশিক মুদ্রা ও ২টি প্রাইভেটকারসহ তিনজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো-শাহজাদা খান সাজ্জাদ, মোঃ তৌজিদুল ইসলাম ও মোঃ সাইফুল ইসলাম।
গোপন তথ্য ছিল যে উত্তরার ০৭ নং সেক্টরের ২৩ নং রোডের ৭ নং বাড়িতে পুলিশের বুলেটপ্রুভ জ্যাকেটসহ অস্ত্র গুলি রয়েছে। এই তথ্যের ভিত্তিতে গতকাল ২২ সেপ্টেম্বর বাংলাদেশ সেনাবাহিনী ও উত্তরা পশ্চিম থানার একটি যৌথ টিম উক্ত বাসায় স্থানীয় সাক্ষীসহ প্রবেশ করে। সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমান টাকা ও বৈদেশিক মুদ্রাসহ তিনজনকে গ্রেফতার করে।
এসময় তাদের হেফাজত থেকে ১ কোটি ১৬ লক্ষ ৪৫ হাজার ৫০০ টাকা, ৬৫ টি ১০০ ইউএস ডলারের নোট, ০৪ টি ২০ ইউএস ডলারের নোট, ০১ টি ০৫ ইউস ডলারের নোট, ০১ টি ০১ ইউএস ডলারের নোট, ৪১ টি ১০০০ থাইবাথ নোট, ১১ টি ১০০ থাইবাথ নোট, ০২ টি ৫০০ খাইবাথ নোট, ২৮ টি ২০ থাইবাথ নোট, ০৩ টি ৫০ থাইবাথ নোট, ২০ টি ৫০০ দেরহামের নোট, ০১ টি ১০০ দেরহামের নোট, ০১ টি ২০ দেরহামের নোট, ০৩ টি ১০ দেরহামের নোট, ০২ টি ০৫ দেরহামের নোট, ০৫ টি ১০০ কানাডিয়ান ডলারের নোট, ০২ টি ১০ সিঙ্গপুর ডলারের নোট, ০১ টি ০২ সিঙ্গপুর ডলারের নোট, ০১ টি ১০০ রিয়ালের নোট, ০২ টি ৫০ রিয়ালের নোট, ০২ টি ১০ রিয়ালের নোট, ০৩ টি ০৫ রিয়ালের নোট, ০১ টি ০১ রিয়ালের নোট, ০১ টি ০২ হাজার রুপির নোট, ৬০ টি ৫০০ শত রুপির নোট, ০১ টি ২০০ শত রুপির নোট, ০৫ টি ১০০ শত রুপির নোট, ০৫ টি ৫০ রুপির নোট, ০৪ টি ২০ রুপির নোট, ০৬ টি ১০ রুপির নোট, ০৩ টি নেভি ব্লু রংয়ের বুলেটপ্রুফ জ্যাকেট যাদের সামনে ও পিছনে উভয় পাশে ইংরেজিতে POLICE লেখা ও ২টি প্রাইভেটকার (Land Cruiser ZX Hard jeep Toyota M crop 2021
ও Harrier Hard jeep Toyota M crop 2014) জব্দ করা হয়।
উল্লেখিত বুলেটপ্রুফ জ্যাকেট গুলো পলাতক ঢাকা-১৮ এর সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান ও তার ছেলে পলাতক আবির হাসান তামিমসহ গ্রেফতারকৃতরা গত ৫ আগস্ট এর পূর্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন সময় ব্যবহার করতো। যে বাড়িতে অভিযান পরিচালনা করা হয় সেটি সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান এর ছেলে আবির হাসান তামিম এর শশুর বাড়ি বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামীরা জানায় জব্দকৃত টাকা, বৈদেশিক মুদ্রা ও গাড়ি ২টি সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান ও তার পরিবারের সদস্যদের।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং