1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা অমর একুশে বইমেলায় সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা ব্যবস্থা থাকবে: ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন)

ঢাকা মোহাম্মদপুরে পূর্বশত্রুতার জের ধরে খুনের ঘটনায় গ্রেফতার-১

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩২ Time View

রাজধানীর মোহাম্মদপুরে পূর্বশত্রুতার জের ধরে খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মো: মিরাজ মোল্লা।
ভিকটিম নাছির রাজমিস্ত্রির কাজ করতেন। গত ২০ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যায় তার ভাইসহ মোটরসাইকেল যোগে মোহাম্মদপুর থানার রায়ের বাজার বেড়ীবাঁধ দিয়ে যাচ্ছিলেন। তিন রাস্তার মোড়ে পৌছঁলে পূর্বশত্রুতার জের ধরে কতিপয় সন্ত্রাসীরা ধারালো চাপাতি ও লোহার রড দিয়ে ভিকটিমের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে গুরুতরভাবে রক্তাক্ত জখম করে। ভিকটিম নাসিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এঘটনায় ভিকটিমের ভাই সুমন বিশ্বাসের অভিযোগের প্রেক্ষিতে মোহাম্মদপুর থানায় ২২ সেপ্টেম্বর ২০২৪ একটি হত্যা মামলা রুজু হয়। মিরাজ মোল্লা উক্ত মামলার এজাহার নামীয় আসামী।
মামলাটি তদন্তকালে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় মিরাজ মোল্লাকে মোহাম্মদপুর এলাকা হতে গতকাল রবিবার বিকালে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিরাজ মোল্লা এলাকার এলেক্স ইমন গ্রুপের সদস্য। এই গ্রুপ মোহাম্মদপুর এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও ছিনতাইয়ের সাথে জড়িত। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকান্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গ্রেফতারকৃত মিরাজ মোল্লার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি দস্যুতার মামলাও রয়েছে।
নাসির হত্যার সঠিক কারণ উদঘাটন করতে ও অন্যান্য আসামীদেরকে গ্রেফতার করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং