1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা অমর একুশে বইমেলায় সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা ব্যবস্থা থাকবে: ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন)

রাজধানীর ওয়ারীতে চাঞ্চল্যকর দুই ভাই খুনের রহস্য উদঘাটন,গ্রেফতার-৩

মো: খাইরুল ইসলাম,স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫২ Time View

আজ শনিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ডিএমপির ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ ছালেহ উদ্দিন।
রাজধানীর ওয়ারী এলাকার চাঞ্চল্যকর দুই ভাই খুনের রহস্য উদঘাটন করে হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির ওয়ারী থানার একটি টিম।
গ্রেফতারকৃতরা হলো মোঃ আকবর হোসেন, মোঃ আসিফ সুলতান সিফাত ও মোঃ আজাহারুল ইসলাম খান রিয়ান।
উপ-পুলিশ কমিশনার মোঃ ছালেহ উদ্দিন বলেন, গত ১৪ আগস্ট ২০২৪ তারিখে ওয়ারী থানার হাটখোলা রোডের একটি নির্মানাধীন বিল্ডিংয়ে জোড়া খুনের ঘটনা ঘটে। জোড়া খুনের ঘটনায় ভিকটিমদের বড় ভাইয়ের অভিযোগের ভিত্তিতে ১৫ আগস্ট ওয়ারী থানায় একটি হত্যা মামলা রুজু হয়। মামলাটি তদন্তকালে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় ওয়ারী থানার একটি টিম হত্যাকারীদের শনাক্ত ও তাদের অবস্থান নির্ণয় করে। গতকাল শুক্রবার (২০ সেপ্টেম্বর ২০২৪) ঢাকা জেলার সাভার মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ও তাদের দেখানো মতে হাটখোলা রোডের নির্মাণাধীন সেই বিল্ডিংয়ের বাসা হতে হত্যাকান্ডে ব্যবহৃত ১টি চাইনিজ কুড়াল, ১টি বৈদ্যুতিক শক স্ট্যান্ড, ১টি চাকু ও একটি স্টিলের ব্যাটন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গত ২০১৪ সালে ভিকটিম মোঃ আলামিন ভূইয়া (৩৮) ওয়ারী থানার ১০ নং হাটখোলা রোডে অবস্থিত “ক্লাসিক রিয়েল স্টেট কোম্পানীর” সাথে একটি ফ্ল্যাট ক্রয়ের চুক্তি করেন। উক্ত জমির মালিক এ্যাডভোকেট আকবর এর সাথে ২০১৪ সালে রিয়েল স্টেট কোম্পানীর মালিক রিমন এর সাথে বিল্ডিং তৈরির আরও একটি চুক্তি হয়। কিন্তু রিমন সেই জমিতে কোন বিল্ডিং তৈরি করেনি। পরবর্তীতে ১০ বছরেও উক্ত স্থানে বিল্ডিং নির্মাণ না করায় ল্যান্ড ওনার এ্যাডভোকেট আকবর সে জায়গায় নিজেদের অর্থায়নে বিল্ডিংয়ের ২য় তালা পর্যন্ত নির্মাণ করে। ঘটনার দিন ভিকটিম সেই নির্মানাধীন বিল্ডিংয়ে গিয়ে জমির মালিক গ্রেফতারকৃত অ্যাডভোকেট আকবরের কাছে বলেন যে, ক্লাসিক রিয়েল স্টেট কোম্পানীর সাথে আমার চুক্তি আছে আমাকে ফ্ল্যাট বুঝিয়ে দেন। রিয়েল এস্টেট কোম্পানীর সাথে ফ্ল্যাট ক্রয়ের চুক্তি করে জমির মালিকের কাছে ফ্ল্যাটের বিষয়ে কথা বলতে আসায় তাদের মধ্যে কথা কথাকাটাকাটি হয়। ঝগড়ার এক পর্যায়ে গ্রেফতারকৃত সিফাতের নেতৃত্বে ভিকটিমদের শরীরের বিভিন্ন স্থালে এ্যালোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
উপ-পুলিশ কমিশনার মোঃ ছালেহ উদ্দিন বলেন, গ্রেফতারকৃতরা হত্যাকান্ডের সাথে জড়িত মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং