1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা অমর একুশে বইমেলায় সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা ব্যবস্থা থাকবে: ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন)

বন্যাদুর্গত এলাকায় ত্রাণ ও উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে পুলিশ

মোঃ খাইরুল ইসলাম-স্টাফ রিপোর্টার:
  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৩৩১ Time View

আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে বাংলাদেশ পুলিশ। বন্যাদুর্গত মানুষকে সহযোগিতার লক্ষ্যে পুলিশ ত্রাণ সামগ্রী বিতরণ, চিকিৎসা সেবা, উদ্ধার তৎপরতা, হেল্প ডেস্ক চালুকরণসহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে।
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মোঃ ময়নুল ইসলাম, এনডিসি এর নির্দেশে উচ্চ পর্যায়ের পুলিশ প্রতিনিধিদল আজ শনিবার বন্যাকবলিত কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন স্থানে বানভাসি মানুষের মাঝে শুকনা ও রান্না করা খাবার, শিশু খাদ্য, নিত্য ব্যবহার্য সামগ্রী, ওষুধ ও খাবার স্যালাইন ইত্যাদি বিতরণ করেছে। নৌ পুলিশ ও জেলা পুলিশ বন্যাদুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে।
বাংলাদেশ পুলিশ ইতোমধ্যে বন্যাদুর্গত বিভিন্ন এলাকায় শুকনা ও রান্না করা খাবার, শিশু খাদ্য, ওষুধ ও খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ইত্যাদি বিতরণ করেছে। এছাড়া, নৌ পুলিশ স্পিডবোট, কান্ট্রিবোট, নৌকা ইত্যাদির মাধ্যমে বন্যাকবলিত এলাকার মানুষকে উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক বন্যার পর থেকেই বাংলাদেশ পুলিশ বন্যাদুর্গত মানুষের পাশে থেকে বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা প্রদান করছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশ পুলিশের ত্রাণ বিতরণসহ অন্যান্য কার্যক্রম অব্যাহত থাকবে।প্রয়োজনীয় সহযোগিতার জন্য যোগাযোগ করুন জাতীয় জরুরি সেবা ৯৯৯

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং