1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৩৮ মামলা রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা

পিবিআই প্রধান হলেন,তওফিক মাহবুব

মোঃ খাইরুল ইসলাম-স্টাফ রিপোর্টার:
  • Update Time : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ৩৭০ Time View

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মো. তওফিক মাহবুব চৌধুরী। তিনি পুলিশ সদর দপ্তরে ডেভেলপমেন্ট শাখায় অতিরিক্ত আইজিপি হিসেবে কর্মরত ছিলেন।
গতকাল মঙ্গলবার (১৩ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুর রহমান শেখ সই করা এক প্রজ্ঞাপনে তাকে পদায়ন করা হয়েছে।
মো. তওফিক মাহবুব চৌধুরী ১৯৯৫ সালের ১৫ নভেম্বর বাংলাদেশ পুলিশ বাহিনীতে এএসপি পদে যোগদান করেন। তিনি পুলিশ সদর দপ্তরে ডিআইজি (লজিস্টিকস) পদে যোগদান করে বাংলাদেশ পুলিশ সদস্যদের জন্য লজিস্টিকস সামগ্রীর কারিগরি বিনির্দেশনামায় নতুন প্যারামিটার সংযোজন, পোশাক পরিধান সংক্রান্ত নির্দেশিকা প্রণয়ন, অনলাইন সেবা বৃদ্ধি, জাতীয় জরুরি সেবার সক্ষমতা বৃদ্ধি, পুলিশ এভিয়েশন গঠনের যাবতীয় কার্যক্রম সম্পাদন, আভিযানিক সক্ষমতা বৃদ্ধির জন্য যানবাহন, ইকুইপমেন্ট, মেডিকেল ইকুইপমেন্ট ইত্যাদি ক্রয় কার্যক্রমে পেশাদারত্ব ও আন্তরিকতার মাধ্যমে সম্পাদন করে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখেন।
এছাড়া তিনি করোনা মহামারিতে নিজে দায়িত্ব পালন এবং দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের জন্য পিপিই, রিএজেন্ট কিট এবং ওষুধ সামগ্রী সরবরাহের মাধ্যমে ভূমিকা রাখেন। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে পুলিশ অফিসারদের তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রয়েছে তার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং