1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৩৮ মামলা রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা

ট্রাফিক পুলিশ আবার সক্রিয় রাজধানীর মাঠে

মো:খাইরুল ইসলাম,স্টাফ রিপোর্টার:
  • Update Time : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ২৫৭ Time View

রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে যোগ দিয়েছেন ট্রাফিক পুলিশ সদস্যরা। আজ গতকাল সোমবার তাঁরা রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে যোগ দিলেন। গত রোববার থেকেই রাজধানীতে যানজট বেড়ে গিয়েছিল ব্যাপক হারে। আজও তীব্র যানজট আছে। রাস্তায় ট্রাফিক পুলিশের পাশাপাশি শিক্ষার্থীরাও দায়িত্বপালন করছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, বিপিএম বলেছেন, ‘একটা ছন্দপতন হয়েছিল। আজ আবার ট্রাফিক পুলিশ সদস্যরা কাজে যোগ দিয়েছেন। এ সপ্তাহের মধ্যে সকলেই যোগ দেবেন বলে আশা করা যায়।’
গত সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। আন্দোলনের সময় অনেক থানায় হামলা হয়। এরপর রাজধানীর থানাগুলো যেমন পুলিশশূন্য হয়ে যায় আবার ঢাকার রাস্তায়ও ট্রাফিক পুলিশ দেখা যায়নি। পরে থানাগুলোর কার্যক্রম শুরু হয়। আর এ সময়ে শিক্ষার্থীরা বিভিন্ন স্থানে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব নেন। গত কয়েক দিন অবশ্য রাজধানীতে যানবাহন কম ছিল। কিন্তু গতকাল থেকে যানবাহন বাড়তে থাকে।
মুনিবুর রহমান বলেন, ‘আজ একটা আইস ব্রেকিং হলো। রাজধানীর বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশের সদস্যরা নেমেছেন। এর মধ্যে মিরপুরের ১৫টি স্থানে, গুলশানে ৯টি স্থানে, উত্তরায় ৫ স্থানে ট্রাফিক পুলিশের সদস্যরা নিয়ন্ত্রণ করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং