1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ৩০ (ত্রিশ) জনকে গ্রেফতার করেছে ডিএমপি ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২১ মামলা স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক এক মাসে ৩২৯২ টি ফৌজদারী ও ১৪৪২ টি ট্রাফিক মামলা নিষ্পত্তি শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ সুরক্ষার লক্ষ্যে সচিবালয় এলাকায় ‘নীরব জোন’ বাস্তবায়নের জন্য সমন্বিত অভিযান ও জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গৃহকর্মী নির্যাতনের ঘটনায় বাংলাদেশ বিমানের এমডিসহ চারজনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৯৭ মামলা ৩০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ২১ (একুশ) জনকে গ্রেফতার করেছে ডিএমপি ঢাকা মহানগর ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ ডিএমপি কমিশনারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিএমপির হটলাইন নম্বর চালু

কাফরুল থানা পুলিশ কর্তৃক চোরাই সামগ্রীসহ গ্রেফতার-১

মোঃ খাইরুল ইসলাম-স্টাফ রিপোর্টার:
  • Update Time : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ২৬৭ Time View

রাজধানীর কাফরুল এলাকার একটি বাসায় চুরির ঘটনায় নগদ টাকা ও স্বর্ণালংকার উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে ডিএমপির কাফরুল থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- মোঃ বাবু।
কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফারুকুল আলম ও ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগে থেকে এ বিষয়ে নিশ্চিত করেছে।
তিনি বলেন, গত শুক্রবার (৫ জুলাই ২০২৪ খ্রি.) বিকাল চারটা থেকে দিবাগত রাত সাড়ে বারোটার মধ্যে মহাখালী নিউ ডিওএইচএস এর একটি বাসা থেকে গ্রীল কেটে ঘরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ বেশকিছু জিনিসপত্র চুরি হয়। এ ঘটনায় বাসার মালিক তাবেউল গনির অভিযোগের প্রেক্ষিতে ডিএমপির কাফরুল থানায় একটি চুরি মামলা রুজু হয়। ডিএমপির কাফরুল থানা পুলিশ এ ঘটনায় অভিযান পরিচালনা করে একজনকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে ১টি ক্যামেরা, ১টি স্পীকার, ১টি এয়ারপড, ৪টি স্বর্ণের বালা, ৭টি স্বর্ণের আংটি, ৮টি স্বর্ণের কানের দুল, ১টি হাতুড়ী, ১টি স্লাইরেঞ্জ,১ টি প্লাস ১ টি টেস্টার ১৩টি সিটি গোল্ডের চুড়ি, ১টি সিটি গোল্ডের চেইন ও নগদ ৩ লক্ষ ৩৪ হাজার ৬৪০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত অন্যান্যদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃতকে কাফরুল থানার মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং