1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৩৮ মামলা রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা

পুলিশের পোশাকে কোনো পুলিশ টিকটক করতে পারবেন না: আইজিপি

মোঃ খাইরুল ইসলাম-স্টাফ রিপোর্টার:
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ২৪৯ Time View

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, পুলিশের নির্ধারিত পোশাক পরা অবস্থায় কোনো পুলিশ সদস্য টিকটক ভিডিওতে অংশ নিতে পারবেন না। এসব করতে চাইলে পুলিশের চাকরি ছেড়ে দিয়ে করতে হবে।
গতকাল রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সদর দপ্তরের ত্রৈমাসিক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। সভায় চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত-তিন মাসে দেশের সার্বিক অপরাধের চিত্র উপস্থাপন করেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম।
নারী নির্যাতন ও অপহরণের মামলার সাজার পরিসংখ্যানে দেখা যায়, এই তিন মাসে আগের তিন মাসের তুলনায় সাজার হার কমেছে। এসব মামলায় সাক্ষ্য দেওয়ার বিষয়টি নিশ্চিত করে সাজার হার বাড়াতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন আইজিপি।
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, পুলিশের কাছে বাড়ি ও জমি উদ্ধারে প্রচুর অভিযোগ আসে। তবে অতি উৎসাহী হয়ে পুলিশ সদস্যরা এসব উদ্ধারে অংশ নেবেন না।
আসন্ন ঈদুল আজহায় পশুবাহী ট্রাকে চাঁদাবাজি করতে গেলে তাঁদের কঠোর হাতে দমনের নির্দেশ দেন আইজিপি। তিনি পুলিশকে আত্মতুষ্টিতে না ভুগে আরও পেশাদারত্বের সঙ্গে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে আহ্বান জানান।
সভায় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম, এপিবিএনের (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) অতিরিক্ত আইজিপি সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, অতিরিক্ত আইজিপি (অডিট অ্যান্ড ইন্সপেকশন) খন্দকার লুৎফুল কবির, নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি আবদুল আলীম মাহমুদ, বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ মাসুদুর রহমান ভূঞা প্রমুখ বক্তব্য দেন। এ সময় অতিরিক্ত আইজিপি, সব মহানগর পুলিশ কমিশনার, রেঞ্জ উপমহাপরিদর্শক (ডিআইজি) ও সব জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং