1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা অমর একুশে বইমেলায় সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা ব্যবস্থা থাকবে: ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন)

অত্যাধুনিক সেবা দিতে রোস্তম মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

মোঃ খাইরুল ইসলাম-স্টাফ রিপোর্টার:
  • Update Time : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ৩৮৮ Time View

মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের ধোয়াইল বাজারে রোস্তম মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। ডাঃ মোঃ বাবুল আহমেদের পরিচালনায় অত্যাধুনিক যন্ত্রপাতির সাহাষ্যে কম খরচে সঠিক সেবার লক্ষ্যে শনিবার (১৮ মে) দুপুরে রোস্তম মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু হয়।
রোস্তম মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে কম খরচে রয়েছে- আল্ট্রাসনোগ্রাম, ইসিজি, এক্স-রেসহ সকল প্রকার প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরিক্ষা এবং নেবুলাইজার ও অক্সিজেন দেওয়া হয়। শীতাতাপ নিয়ন্ত্রিত এই প্রতিষ্ঠানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন, ডায়াবেটিস, চর্ম ও শিশু চিকিৎসক ডাঃ রিফাত আল হাসান প্রতি শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত রুগী দেখবেন। এছাড়াও সর্বক্ষণ অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা রোগীদের
সকল প্রকার সেবা প্রদান করা হয়ে থাকে।
পরিচালক মোঃ বাবুল আহমেদের সঞ্চালনায় রোস্তম মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় ডাঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক বুলবুল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা তেলাম হোসেন, প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, মোঃ অলিয়ার রহমান ও বিশিষ্ট ব্যবসায়ী ফরিদ হোসেন মোল্যা প্রমূখ।
রোস্তম মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোঃ বাবুল আহমেদ জানান, গ্রাম্য ডাক্তারি করতে যেয়ে দেখেছি গ্রামাঞ্চলের মানুষ শারীরিক সমস্যায় অনেক কষ্ট পেয়ে থাকেন। একটু বেশী সমস্যা হলেই তাদেরকে ফরিদপুর, মাগুরা বা ঢাকা যেতে হয় চিকিৎসার জন্য। তাই এলাকার মানুষের সেবা করার উদ্দেশ্যে আমার পিতার নামে এই সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলার চেষ্টা করেছি। সকলের সহযোগিতা পেলে আরো বড় প্রতিষ্টানে পরিনত করতে পারব বলে আশা রাখি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং