1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৩৮ মামলা রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা

‘লাভ লেটার্স’ নাটকের মঞ্চায়ন উপভোগ করলেন স্পীকার

মোঃ খাইরুল ইসলাম-স্টাফ রিপোর্টার:
  • Update Time : রবিবার, ১২ মে, ২০২৪
  • ৩৪৪ Time View

গতকাল বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি আজ রাজধানীর শিল্পকলা একাডেমিতে পার্লামেন্ট মেম্বার্স ক্লাব কর্তৃক আয়োজিত নাট্যদল থিয়েটার প্রযোজিত ‘লাভ লেটার্স’ নাটকের মঞ্চায়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় তিনি নাটকটি উপভোগ করেন।
ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এমপি, পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান এমপি, সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান এমপি, হুইপ সানজিদা খানম এমপি, পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম এমপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বেনজীর আহমেদ এমপি, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক এমপি, বীরেন সিকদার এমপি, আক্তারুজ্জামান এমপি, অপরাজিতা হক এমপি, আরমা দত্ত এমপি, কেহেলী কুদ্দুস এমপি, শাহদাব আকবর চৌধুরী এমপি, আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, এবং এস এম ব্রহানী সুলতান মামুদ এমপি এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ‘লাভ লেটার্স’ নাটকটি বাংলা রুপান্তর করেছেন আব্দুস সেলিম, নির্দেশনা দিয়েছেন ত্রপা মজুমদার, নাট্যাভিনয় করেছেন রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদার।
নাটক মঞ্চায়নে জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, স্পীকারের স্বামী বিশিষ্ট ফার্মাসিউটিক্যালস বিশেষজ্ঞ সৈয়দ ইশতিয়াক হোসেন, জাতীয় সংসদের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যম কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং