1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা অমর একুশে বইমেলায় সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা ব্যবস্থা থাকবে: ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন)

পবিত্র মাহে রমজান উপলক্ষে যানজট নিরসনে ট্রাফিক তেজগাঁও বিভাগের মতবিনিময়

মোঃ খাইরুল ইসলাম-স্টাফ রিপোর্টার:
  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৪০৫ Time View

আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে মোহাম্মদপুর-রিং রোড সংলগ্ন এলাকায় যানজট নিরসনে ট্রাফিক তেজগাঁও বিভাগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার)-এর নির্দেশনায় এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
গতকাল শনিবার ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোস্তাক আহমেদের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে মোস্তাক আহমেদ বলেন, সকলের সহযোগিতায় ফুটপাত-রাস্তা হকারমুক্ত করা ও যানজট নিরসনে ট্রাফিক তেজগাঁও বিভাগ, ক্রাইম বিভাগ ও কমিউনিটি ট্রফিক পুলিশ সমন্বিত ভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত সকলেই ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন। ইতোপূর্বেও মতবিনিময় সভার মাধ্যমে কমিউনিটি ট্রফিক পুলিশ গঠন করে মোহাম্মদপুর শিয়া মসজিদ, টোকিও স্কয়ারসহ আশপাশ এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যাপক অগ্রগতিতে ট্রাফিক তেজগাঁও বিভাগের প্রশাংসা করেন।
আসন্ন পবিত্র মাহে রমজানের পূর্বে এমন সভা আয়োজন করায় রাজনৈতিক ও মিডিয়া ব্যক্তিত্ব এবং সুধীসমাজ ট্রাফিক তেজগাঁও বিভাগের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এসময় ট্রাফিক তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: জাহাঙ্গীর আলমসহ ঊর্ধতন পুলিশ কর্মকর্তাগণ, স্থানীয় কাউন্সিলর ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং