1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৩৮ মামলা রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা

ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রকল্পের ৪র্থ সমন্বয় সভা অনুষ্ঠিত

মোঃ খাইরুল ইসলাম-স্টাফ রিপোর্টার:
  • Update Time : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৪১ Time View

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) উদ্যোগে ‘ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্ট (ডিআরএসপি)’ নিয়ে ৪র্থ যৌথ সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার প্রকল্প পরিচালক-ডিআরএসপি ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মুনিবুর রহমানের সভাপতিত্বে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে ডিএমপি এবং জাইকা বিশেষজ্ঞ দলের গত ছয় মাসে অর্জিত ডিআরএসপির সামগ্রিক কার্যকলাপের অগ্রগতি উপস্থাপন করা হয়।
ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্ট (ডিআরএসপি) সম্পর্কে অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ মুনিবুর রহমান বলেন, ডিআরএসপি এবং প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষিত ডিএমপির তিনজন কর্মকর্তা এ পর্যন্ত তিনটি স্কুলে ব্যবহারিক ও অংশগ্রহণমূলক শিক্ষা কর্মসূচি (পিপিইপি) নামে একটি সড়ক নিরাপত্তা শিক্ষা কার্যক্রম পরিচালনা করেছেন। এই প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতে আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। ২৩ অক্টোবর সড়ক নিরাপত্তা দিবসের কর্মসূচিতে ডিআরএসপি ও ডিএমপি অংশ নেয়। ইভেন্ট চলাকালীন সড়ক নিরাপত্তা নিয়ে নাগরিকদের মধ্যে সচেতনতা বাড়াতে ব্যানার এবং প্যামফলেট তৈরি করা হয়। একই সাথে শিশুদের মধ্যে সড়ক নিরাপত্তা সচেতনতা বাড়াতে একসঙ্গে কাজ করার জন্য ডিএমপি এবং সিসিমপুর গত ২২ নভেম্বর একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
ডিআরএসপির সুবিধা সম্পর্কে তিনি বলেন, এই প্রজেক্টের তিনটি আউটপুট আছে। সেফটি এডুকেশন, ট্রাফিক অ্যাক্সিডেন্ট রিপোর্ট এনালাইসিস ও ট্রাফিক এনফোর্সমেন্ট। ট্রাফিকের বেসিক রুলসই হচ্ছে ট্রাফিক সেফটি এডুকেশন। ঢাকা শহরে দুই কোটির বেশি মানুষ আছে। তারা সকলেই ট্রাফিকের অংশীদার। সবাই কিন্তু রাস্তায় বের হয় এবং ট্রাফিক ব্যবস্থাপনার আওতায় সবাই চলে আসে।
সমন্বয় সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, জাইকার কর্মকর্তাগণ, জাইকার এক্সপার্ট টিম, বিআরটিএ, বিআরটিসি, ডিটিসিএ, ডিএনসিসি ও ডিএসসিসির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক “ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্ট (ডিআরএসপি)” ঢাকা মহানগর এলাকায় ২০২২ সালের মার্চ থেকে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে।
প্রকল্পের আউটপুটসমূহ সঠিকভাবে সম্পন্ন করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি), ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এবং ঢাকা দক্ষিণ সিটি (ডিএসসিসি) প্রতিনিধিদের সমন্বয়ে যৌথ সমন্বয় কমিটি (জেসিসি) গঠন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং