1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৩৮ মামলা রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা

বিশ্ব ইজতেমায় মুসল্লিদের মাঝে এক লাখ পানির বোতল বিতরণ ডিএমপির

মোঃ খাইরুল ইসলাম-স্টাফ রিপোর্টার:
  • Update Time : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫০৫ Time View

সুষ্ঠু ও শান্তিপূর্ণ এবং ভাবগাম্ভীর পরিবেশে শুক্রবার থেকে শুরু হয়েছে প্রথম পর্বের তিনদিনব্যাপী বিশ্ব ইজতেমা। আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হয়ে উঠে টঙ্গীর তুরাগ তীর। ইজতেমায় আগত মুসল্লিদের তৃষ্ণা নিবারণে এক লক্ষ বোতল সুপেয় মিনারেল ওয়াটার নিয়ে পাশে দাঁড়িয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগে থেকে এ বিষয়ে নিশ্চিত করেছে।
ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বার এর নির্দেশনায় ইজতেমায় আগত মুসল্লিদের মাঝে এক লক্ষ বোতল বিশুদ্ধ পানির বোতল বিতরণ করে ডিএমপির উত্তরা বিভাগ।
উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ শাহজাহান পিপিএম ডিএমপি নিউজকে জানান, শুক্রবার থেকে শুরু হয়েছে তিনদিনব্যাপী প্রথম পর্বের বিশ্ব ইজতেমা। এখানে অনেকেই দূরদূরান্ত থেকে এসেছেন। অনেকে বিশুদ্ধ পানির জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছেন। ধর্মপ্রাণ মুসল্লিদের সুপেয় পানির কষ্ট পুলিশের নজরে আসে। বিষয়টি ডিএমপি কমিশনার স্যারের সাথে পরামর্শ করা হয়। তাঁর নির্দেশনায় আব্দুল্লাহপুর তাসিন সিএনজি পাম্প, কামারপাড়া মোড় ও আইইউবিএটি ইউনিভার্সির্টি- এ তিন স্থানে বিনামূল্যে এক লক্ষ বোতল মিনারেল ওয়াটার বিতরণ করা হচ্ছে।
সমাজের বিত্তশালী ও সুহৃদদের বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের পাশে দাঁড়ানোর আহব্বান জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।
প্রসঙ্গত, টঙ্গীর তুরাগ নদীর পাড়ে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত “বিশ্ব ইজতেমা-২০২৪” অনুষ্ঠিত হচ্ছে। ইজতেমায় আগত লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসল্লির নিরাপত্তা প্রদান, গমনাগমন সহজিকীকরণসহ অন্যান্য সকল বিষয়ে ডিএমপি’র উত্তরা বিভাগ নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং