1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ৩০ (ত্রিশ) জনকে গ্রেফতার করেছে ডিএমপি ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২১ মামলা স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক এক মাসে ৩২৯২ টি ফৌজদারী ও ১৪৪২ টি ট্রাফিক মামলা নিষ্পত্তি শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ সুরক্ষার লক্ষ্যে সচিবালয় এলাকায় ‘নীরব জোন’ বাস্তবায়নের জন্য সমন্বিত অভিযান ও জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গৃহকর্মী নির্যাতনের ঘটনায় বাংলাদেশ বিমানের এমডিসহ চারজনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৯৭ মামলা ৩০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ২১ (একুশ) জনকে গ্রেফতার করেছে ডিএমপি ঢাকা মহানগর ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ ডিএমপি কমিশনারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিএমপির হটলাইন নম্বর চালু

বংশালে চুরি যাওয়া ২৩ ভরি স্বর্ণালংকার ও ৫৬ ভরি রূপা উদ্ধার,গ্রেফতার ১

মোঃ খাইরুল ইসলাম-স্টাফ রিপোর্টার:
  • Update Time : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ৩৫৮ Time View

রাজধানীতে চুরি যাওয়া ২৩ ভরি স্বর্ণালংকার ও ৫৬ ভরি রূপা উদ্ধার করে একজনকে গ্রেফতার করেছে বংশাল থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম রুবেল দাস।
গতকাল সোমবার বিকেলে লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকদের সামনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ জাফর হোসেন।
উপ-পুলিশ কমিশনার বলেন, গত ২৩ জানুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ২৪ জানুয়ারি সকাল পৌনে দশটার মধ্যে বংশালের হরিজন কলোনির একটি বাসা থেকে স্বর্ণালংকার ও টাকা চুরি হয়। এ ঘটনায় ২৬ জানুয়ারি বংশাল থানায় একটি মামলা রুজু হয়।
তিনি আরো বলেন, মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির ভিত্তিতে অভিযুক্ত রুবেল দাসকে শনাক্ত করা হয়। আজ সোমবার সকাল সাড়ে দশটায় বংশাল থানা পুলিশের একটি টিম হরিজন কলোনীর একটি ঘর থেকে রুবেল দাসকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে ২৩ ভরি স্বর্ণালংকার ও ৫৬ ভরি রূপা উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া স্বর্ণালংকার বাদীর শ্বাশুড়ি নিজের বলে শনাক্ত করেন এবং চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার হওয়ায় পুলিশকে ধন্যবাদ জানান।
বংশাল থানার মামলায় গ্রেফতারকৃত রুবেল দাসকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং