1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা অমর একুশে বইমেলায় সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা ব্যবস্থা থাকবে: ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন)

ডিএমপি কমিশনারের সাথে আইজিপি কাপ শ্যূটিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ডিএমপি দলের সৌজন্য সাক্ষাৎ

মোঃ খাইরুল ইসলাম-স্টাফ রিপোর্টার:
  • Update Time : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ৩৬৫ Time View

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম(বার) এর সাথে আইজিপি কাপ শ্যূটিং প্রতিযোগিতা-২০২২ এর দলগত ইভেন্টে চ্যাম্পিয়ন দল ডিএমপির সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করেছেন।
গতকাল সোমবার সন্ধ্যায় বিজয়ী দলের সদস্য ডিএমপির গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিশাত রহমান মিথুন ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাহমুদুল হাসান, সোয়াট এর সহকারী পুলিশ কমিশনার নাশিদ ফরহাদ এবং গোয়েন্দা-তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার রাকিবুল ইসলাম ভূইয়া ডিএমপি কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাত করেন।
সাক্ষাৎকালে ডিএমপি কমিশনার বাংলাদেশ পুলিশ বার্ষিক শ্যূটিং প্রতিযোগিতায় ডিএমপি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় তাদেরকে অভিনন্দন জানান এবং যথাযথ অনুশীলনের জন্য উৎসাহ প্রদান করেন। এছাড়া ডিএমপির একটি স্বতন্ত্র ও স্বয়ংসম্পূর্ণ শ্যূটিং রেঞ্জ ও শ্যূটিং ক্লাব স্থাপনের প্রয়োজনীয়তা এবং শ্যূটারদের উন্নত প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে মতামত ব্যক্ত করেন।
প্রসঙ্গত, গত ৩ জুন গুলশান-১ এ বাংলাদেশ শ্যূটিং স্পোর্টস ফেডারেশনে অনুষ্ঠিত বাংলাদেশ পুলিশ বার্ষিক শ্যূটিং প্রতিযোগিতায় শ্যূটিংয়ে সর্বোচ্চ রেকর্ড সংখ্যক ২৪৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ডিএমপি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং