1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা অমর একুশে বইমেলায় সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা ব্যবস্থা থাকবে: ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন)

ডিএমপি কমিশনারের সাথে আইআরআই ও এনডিআই যৌথ প্রতিনিধি দলের সাক্ষাৎ

হাসানুজ্জামান সুমন,বিশেষ-প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ৪২৫ Time View

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) সাত সদস্যের একটি যৌথ পর্যবেক্ষক দল ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
গতকাল বুধবার বিকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে সাত সদস্যের প্রতিনিধিদল যান। প্রতিনিধিদলে ছিলেন আইআরআই ও এনডিআই এর মিশন কোঅর্ডিনেটর নাতাশা রথচাইল্ড; ইনফরমেশন অ্যান্ড এনভায়রনমেন্ট এনালিস্ট ইভাইলো পেন্টচেভ; জেন্ডার অ্যান্ড ইনক্লুশন এনালিস্ট মারিয়াম তাবাদজে; সিকিউরিটি অ্যান্ড স্টেট রেসপন্স এনালিস্ট ক্রিস্পিন কাহেরু; সিকিউরিটি অ্যান্ড ফিজিক্যাল ভায়োলেন্স এনালিস্ট নিনাদ মারিনকোভিচ; বাংলাদেশ প্রতিনিধি কাজী শহিদুল ইসলাম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মীর নুরানী রূপমা।
এসময় যৌথ প্রতিনিধিদল ডিএমপি কমিশনারের কাছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নির্বাচনে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বা ভোট উপলক্ষে কোনো শঙ্কা আছে কি না এ বিষয়ে জানতে চান।
জবাবে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ কাজ করছে। সেই নির্দেশনা অনুযায়ী পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করতে পুলিশ সেই পরিবেশ তৈরি করেছে।
ডিএমপি কমিশনার আরও উল্লেখ করেন, প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও মোতায়েন থাকবে। ভোটাররা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে তাদের ভোট প্রদান করবে।
এসময় আরো উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম-বার; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম-বার; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মুনিবুর রহমান; অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মোঃ আসাদুজ্জামান বিপিএম-বার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং