1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৩৮ মামলা রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা

ডিবি তেজগাঁও দুইটি বিদেশি পিস্তল ও গুলিসহ দুই জনকে গ্রেফতার করেছে

হাসানুজ্জামান সুমন,বিশেষ-প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ৩৬৬ Time View

আজ দুপুরে ডিএমপির ডিবি কম্পাউন্ডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ বিষয়ে বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম (বার), পিপিএম (বার)।
রাজধানীর দারুসসালাম ও যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে দুটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-তেজগাঁও বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো মোঃ আলমগীর হোসেন ও সৈয়দ মিলন। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে দুটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তিনি বলেন, গোয়েন্দা-তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আনিচ উদ্দীনের নেতৃত্বে শুক্রবার দারুসাসালাম এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আলমগীর হোসেনকে একটি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী সময়ে যাত্রাবাড়ীর একটি বাসায় অভিযান পরিচালনা করে সৈয়দ মিলনকে আরো একটি বিদেশি পিস্তলসহ গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, গ্রেফতারকৃত মিলন একজন অস্ত্র ব্যবসায়ী ও আলমগীর তার সহযোগী। তারা লালমনিরহাট সীমান্ত দিয়ে পলাতক একজন আসামীর মাধ্যমে এসব অস্ত্র নিয়ে এসে বিক্রি করে। আসন্ন নির্বাচন উপলক্ষ্যে জনমনে আতঙ্ক সৃষ্টি ও সন্ত্রাসী কার্যক্রম করার জন্য এসব অস্ত্র ও গুলি হেফাজতে রেখেছিলো।
গ্রেফতারকৃত আলমগীর হোসেনের বিরুদ্ধে ৮টি ও সৈয়দ মিলনের বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে মর্মে যোগ করেন পুলিশের এই গোয়েন্দা কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং