1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা অমর একুশে বইমেলায় সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা ব্যবস্থা থাকবে: ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন)

ওয়ারীতে ছিনতাইয়ের ঘটনায় প্রাইভেটকারসহ গ্রেফতার-২

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৫৫০ Time View

রাজধানীর ওয়ারীতে ছিনতাইয়ের ঘটনায় দুইজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো তাওহীদ ইসলাম ও মোঃ শিমুল হোসেন। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ছিনতাইকৃত ১ লক্ষ ৬৩ হাজার টাকা ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি নম্বরপ্লেট বিহীন প্রাইভেটকার উদ্ধার করা হয়।
ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইন বিপিএম-সেবা ডিএমপি নিউজকে জানান, গত ১৫ ডিসেম্বর সকাল পৌনে সাতটার দিকে জনৈক মুরগি ব্যবসায়ী ও তার কর্মচারি মুরগি বিক্রির ছয় লক্ষ টাকা নিয়ে কাপ্তানবাজার থেকে বাসার উদ্দেশ্যে পায়ে হেটে রওয়ানা দেয়। সকাল সাতটার দিকে ওয়ারী থানার জয়কালী মন্দিরস্থ হোল্ডার স্ট্রিটে সরকার ফুয়েল পাম্প সার্ভিসের সামনে একটি প্রাইভেটকার তাদের গতিরোধ করে। প্রাইভেটকার থেকে তিন ছিনতাইকারী নেমে ভয়ভীতি দেখিয়ে তাদের সাথে থাকা টাকার ব্যাগটি জোরপূর্বক ছিনিয়ে নেয়। এ ঘটনায় ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে ওয়ারী থানায় মামলা রুজু হয়।
তিনি আরো জানান, মামলা রুজুর পর ঘটনাস্থল থেকে প্রাপ্ত সিসিটিভির ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হয়। এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রেফতারকৃতদের অবস্থান সনাক্ত করে গতকাল বুধবার ডেমরা থানার ডগাইর পূর্ব পাড়া এলাকা হতে তাওহীদ ও সবুজবাগ থানার উত্তর মান্ডা এলাকা হতে শিমুলকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের ওয়ারী থানার রুজুকৃত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং