1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৩৮ মামলা রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা

দুর্বৃত্তের দেয়া আগুন থেকে বাস রক্ষা করায় তিন পুলিশ সদস্যকে পুরস্কৃত করলেন-ডিএমপি কমিশনার

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৩৯৮ Time View

বিএনপির চলমান হরতাল-অবরোধ কর্মসূচিতে দুর্বৃত্তের দেয়া আগুন থেকে একটি বাস রক্ষা করায় ট্রাফিক রমনা বিভাগের তিন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)।
গত বৃহস্পতিবার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে ট্রাফিক-শাহবাগ জোনের সার্জেন্ট মোঃ জহিরুল হক, কনস্টেবল আফাজ আল আজাদ ও মোঃ মজিবর রহমানকে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার। এ সময় ডিএমপি কমিশনার তাদের সাহসিকতার প্রশংসা করেন এবং ট্রাফিক-রমনা বিভাগের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মুনিবুর রহমান এবং ট্রাফিক রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জয়নুল আবেদীন ও সহকারী পুলিশ কমিশনার শেখ মুত্তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
ট্রাফিক-রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জয়নুল আবেদীন ডিএমপি জানান, প্রতিদিনের মতো গত ২০ নভেম্বর ট্রাফিক-শাহবাগ জোনের সার্জেন্ট মোঃ জহিরুল হক, কনস্টেবল আফাজ আল আজাদ ও মোঃ মজিবর রহমান ইউবিএল ক্রসিংয়ে এলাকায় ডিউটিতে ছিলেন। ইউবিএল ক্রসিংয়ে সন্ধ্যা ছয়টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা তানজিল পরিবহনের একটি বাসের আগুন দেয়। সার্জেন্ট মোঃ জহিরুল হক, কনস্টেবল আফাজ আল আজাদ ও মোঃ মজিবর রহমান সাহসিকতার সাথে দ্রুততম সময়ে আশপাশের ৩-৪ জনের সহযোগিতায় দোকান থেকে পানি সংগ্রহ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাসটি বড় ধরণের ক্ষয়-ক্ষতির হাত থেকে রক্ষা পায়। তাদের এই সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ডিএমপি কমিশনার তাদেরকে পুরস্কৃত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং