1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা অমর একুশে বইমেলায় সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা ব্যবস্থা থাকবে: ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন)

ধানমন্ডি থানা পুলিশ কর্তৃক দুর্ধর্ষ দুইজন ছিনতাইকারী সহ প্রাইভেটকার জব্দ

স্টাফ রিপোর্টার:
  • Update Time : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ৩৯৬ Time View

গত দিবাগত রাতে ধানমন্ডি মডেল থানাধীন আবাহনী মাঠের পিছনে রোড নং ১৩/এ ওয়াসার অফিসের সামনে বাদী জনাব আশিকুজ্জামান(২৩) ও বাদীর বড় ভাইসহ হাজারীবাগ থানাধীন বাসায় রিক্সাযোগে যাওয়ার সময় রাত্রী অনুমান ০১.৩০ ঘটিকার সময় উক্ত ঘটনাস্থলে পৌছিলে ছিনতাইকারীরা প্রাইভেট কার দ্বারা রিক্সার গতিরোধ করে। পরবর্তীতে ছিনতাইকারীরা বাদী ও তার বড় ভাই কে চাপাতি দ্বারা ভয়ভীতি দেখাইয়া বলে যে,তোদের কাছে যা আছে দিয়ে দে বলে বাদীকে আঘাত করে বাদী ও বাদীর ভাইয়ের কাছ থেকে দুইটি স্যামসাং মোবাইল, নগদ ২২০০/- টাকা জোরপূর্বক ছিনতাই করে নিয়ে নেয়। বাদীর চিৎকারে ধানমন্ডি থানার টহলরত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি অবগত হয়। উক্ত বিষয়টি অফিসার ইনচার্জকে অবগত করলে অফিসার ইনচার্জ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অফিসার ইনচার্জ এর নেতৃত্বে থানার সকল টহল পার্টি কে সতর্ক করিয়া এবং বিষয়টি ডিএমপি কন্ট্রোল রুমকে অবগত করে ছিনতাইকারীর পিছনে ধাওয়া করে। উক্ত ছিনতাইকারীদের গাড়ী ধাওয়া করে কল্যানপুর বাসস্ট্যান্ড গিয়ে বিভিন্ন টহলরত পুলিশের সহায়তায় সর্তকতার সহিত ছিনতাইকারীদ্বয়কে গাড়ীসহ আটক করা হয়। উক্ত ঘটনা সংক্রান্তে বাদী থানায় এজাহার দায়ের করলে ধানমন্ডি মডেল থানার মামলা নং ১৯, তাং ২৬.১১.২৩ ধারা-৩৯৪ পেনাল কোড রুজু করা হয়। ছিনতাইকারীদ্বয়কে যথাযথ ভাবে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়। বিজ্ঞ আদালত আসামীদ্বয়কে ৪ দিনের পুলিশ রিমান্ড মঞ্জর করে। আসামীদ্বয় বর্তমানে থানা পুলিশ হেফাজতে আছে। উদ্ধার- ছিনতাই কাজে ব্যবহৃত একটি সাদা রংয়ের প্রাইভেট কার, একটি স্যামসাং মোবাইল, দুইটি চাপাতি, একটি মোবাইলের ব্যাক কাভার, নগদ ১২০০/- টাকা।
এ বিষয়ে ধানমন্ডি থানার অফিসার্স ইনচার্জ মোঃপারভেজ ইসলাম (পিপিএম বার)আরোও জানান,তাদেরকে রিমান্ডে নিয়ে আসে ছিনতাইকারী সংক্রান্ত আরো ঘটনা উৎঘাটিত হয়েছে ও তারা একটি সংবদ্ধ চক্র প্রাইভেটকার নিয়ে তারা ঢাকা শহরের বিভিন্ন স্থানে ছিনতাই করে বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং