1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৩৮ মামলা রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা

রফিকুন নবীর আঁকা শিল্পকর্ম বহু অমূল্য মুহূর্তের স্বাক্ষর বহন করে-স্পীকার

স্টাফ রিপোর্টার:
  • Update Time : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ৩৫৮ Time View

গতকাল ০৫ নভেম্বর,-২৩ বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, একজন বরেণ্য শিল্পী হিসেবে রফিকুন নবীর দক্ষতা অসাধারণ। তাঁর প্রতিটি শিল্পকর্মে গভীর জীবনবোধ পরিলক্ষিত হয়। তিনি সকল চিত্রকর্মকে তারুণ্যের দিপ্তীতে উজ্জ্বল করে তুলেছেন। স্পীকার বলেন, রফিকুন নবীর আঁকা শিল্পকর্ম বহু অমূল্য মুহূর্তের স্বাক্ষর বহন করে।
তিনি আজ রাজধানীস্থ বাংলাদেশ জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে দেশবরেণ্য শিল্পী ও ইমিরেটাস অধ্যাপক রফিকুন নবীর ৮০তম জন্মজয়ন্তী কমিটির উদ্যোগে শিল্পীর আঁকা শিল্পকর্ম নিয়ে রেট্রসপেকটিভ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর এমপি’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো: কামরুজ্জামান স্বাগত বক্তব্য প্রদান করেন এবং গ্যালারি চিত্রক এর নির্বাহী পরিচালক মো: মনিরুজ্জামান শুভেচ্ছা জ্ঞাপন করেন। অধ্যাপক রফিকুন নবীকে নিয়ে বিশেষ আলোচনা করেন চারুকলা অনুষদের ডীন অধ্যাপক নিসার হোসেন। বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের পরিচালনা পর্ষদের সভাপতি ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বক্তব্য প্রদান করেন।
স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বঙ্গবন্ধু মনে করতেন শিল্পকর্মে মেহনতি মানুষের কথা থাকতে হবে। সাধারণ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে কোন মহৎ কর্ম হতে পারে না। তিনি বলেন, বঙ্গবন্ধু জানতেন সাংস্কৃতিক মুক্তির মাধ্যমেই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি সম্ভব।
তিনি বলেন, শিল্পীরা তাদের সৃষ্টিশীলতার মাধ্যমে নিরব বিপ্লব ঘটাতে পারেন। এদেশের শিল্পীরা সকল আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বলেন, রফিকুন নবীর রেট্রসপেকটিভ প্রদর্শনী নতুন প্রজন্মকে এদেশের নানা আন্দোলন সংগ্রাম সম্বন্ধে নতুন অনেক তথ্য জানার সুযোগ করে দেবে। আগামী প্রজন্মের জন্য শান্তিপূর্ণ পৃথিবী সৃষ্টির লক্ষ্যে শিল্পীরা নিবেদিত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এসময় তিনি রফিকুন নবীর আঁকা শিল্পকর্ম নিয়ে রেট্রসপেকটিভ প্রদর্শনীর উদ্বোধন করেন এবং প্রদর্শনী ঘুরে দেখেন।
এ অনুষ্ঠানে স্বনামধন্য আলোচকবৃন্দ, গণমাধ্যমকর্মীগণ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং