1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা অমর একুশে বইমেলায় সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা ব্যবস্থা থাকবে: ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন)

উত্তরায় পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ,গ্রেফতার-১

বিশেষ-প্রতিনিধি:
  • Update Time : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ৩৭৩ Time View

উত্তরায় পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনায় গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি গাজী মোহাম্মদ হাসানকে গ্রেফতার করেছে উত্তরা-পশ্চিম থানা পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।
গতকাল রোববার সকালে উত্তরা-পশ্চিম থানার ০৯ নং সেক্টরের হাউজ বিল্ডিং মমতাজ মহলের সামনে হতে তাকে গ্রেফতার করা হয়।
উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোর্শেদ আলম, পিপিএম জানান, রোববার ভোর হতে উত্তরা-পশ্চিম থানাধীন মহাসড়ক কেন্দ্রিক আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলো উত্তরা-পশ্চিম থানা পুলিশ। সকাল অনুমান ০৭:০০ টার দিকে হাউজ বিল্ডিং মমতাজ মহলের সামনে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সেক্রেটারি মোঃ রাসেল বাবুর নেতৃত্বে একটি মিছিল হঠাৎ উপস্থিত হয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে। কর্তব্যরত পুলিশ সেখানে দ্রুত উপস্থিত হলে তারা পুলিশকে লক্ষ্য করে দুইটি ককটেল নিক্ষেপ করে। একটি ককটেল বিস্ফোরিত হয় এবং অপরটি অবিস্ফোরিত অবস্থায় থাকে। পরবর্তী সময়ে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবিস্ফোরিত ককটেলটি নিষ্ক্রিয় করে। এ ঘটনায় তিনজন পুলিশ সদস্য আহত হন।
তিনি জানান, ঘটনাস্থল থেকে গাজী মোহাম্মদ হাসানকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত হাসানকে জিজ্ঞাসাবাদে সে জানায়, সে গাজীপুর মহনাগর ছাত্রদলের সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সেক্রেটারি মোঃ রাসেল বাবুর আহবানে সে সহ আরো অনেকে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও জানমালের ক্ষতি করে অবরোধ সফল করার উদ্দেশ্যে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং