1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা অমর একুশে বইমেলায় সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা ব্যবস্থা থাকবে: ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন)

বিজনেস পারসন অব দ্য ইয়ার হলেন-স্ট্যান্ডার্ড গ্রুপ

বিশেষ-প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৪১৮ Time View

বিশিষ্ট ব্যবসায়ী এ কে এম মোশাররফ হোসেন দেশের শীর্ষস্থানীয় পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক।
বিশিষ্ট ব্যবসায়ী এ কে এম মোশাররফ হোসেন দেশের শীর্ষস্থানীয় পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করা এই ব্যবসায়ী এখন প্রায় ৫০ হাজার মানুষের কর্মক্ষেত্র সামলাচ্ছেন।
১৯৪২ সালে সিরাজগঞ্জের একটি নদী ভাঙন-প্রবণ গ্রামে জন্মগ্রহণ করেন মোশাররফ হোসেন। স্কুলজীবন থেকে মেধাবী শিক্ষার্থী ছিলেন তিনি। উচ্চ মাধ্যমিকে গণিত ও জীববিজ্ঞান উভয় বিষয় পড়ালেখা করলেও ১৯৬৩ সালে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন।
স্নাতক শেষে তার সহপাঠী আতিকুর রহমানের সঙ্গে যৌথভাবে ১৯৬৯ সালে কনস্ট্রাকশন ব্যবসা শুরু করেন। এরপর ১৯৭৬ সালে পোশাক ব্যবসায়ে প্রবেশ করেন। তখন এই ব্যবসায়ের প্রচুর রপ্তানি সম্ভাবনা ছিল এবং মার্কিন বাজারের জন্য ফর্মাল শার্ট তৈরিতে ঢাকায় একটি কারখানা ভাড়া নেন।
স্ট্যান্ডার্ড গ্রুপের এখন বর্তমানে ২০টি কারখানা আছে। তারা ইউরোপ ও মার্কিন বাজারের জন্য শার্ট, প্যান্ট, জ্যাকেট, সোয়েটার ও আনুষঙ্গিক গার্মেন্টস সামগ্রী তৈরি করে। যার বার্ষিক রপ্তানি মূল্য প্রায় ৫০০ মিলিয়ন ডলার।
স্ট্যান্ডার্ড গ্রুপ আসদা, গ্যাপ, ইউনিক্লো ও টমি হিলফিগারের মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের জন্য পোশাক উৎপাদন করে। তারা সরকার ও ক্রেতাদের নির্ধারিত কঠোর আইনি ও সুরক্ষা নীতি মেনে চলে।
স্ট্যান্ডার্ড গ্রুপ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে যেমন- মশারি সরবরাহ, দক্ষতা প্রশিক্ষণ, আর্থিক সেবা, শিক্ষা ঋণ, চিকিৎসা ঋণ এবং তাদের কর্মচারীদের উষ্ণ পোশাক সরবরাহ করা।
তিনি শিক্ষা, ব্যাংকিং ও বীমা খাতেও বৈচিত্র্য এনেছেন, কারণ তিনি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির চেয়ারম্যান ও যমুনা ব্যাংক লিমিটেডের একজন পরিচালক।
তার তিন ছেলে এবং তার বন্ধুর দুই মেয়ে কোম্পানির পরিচালনা পর্ষদে আছেন, তারা তাদের পরিবারের দ্বিতীয় প্রজন্ম হিসেবে ব্যবসার দায়িত্ব নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং