1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৩৮ মামলা রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা

ডিএমপি কমিশনারের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা-আইজিপি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৫৪ Time View

বিশেষ-প্রতিনিধি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার (অতিরিক্ত আইজিপি) খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার), পিপিএম এর সরকারি চাকরি থেকে স্বাভাবিক অবসরে যাচ্ছেন। এ উপলক্ষে গতকাল (২৬ সেপ্টেম্বর ২০২৩ খ্রি.) বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার), পিপিএম এর বর্ণিল কর্মময় ও ব্যক্তিগত জীবন নিয়ে স্মৃতিচারণ করেন অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোঃ কামরুল আহসান বিপিএম (বার), অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ আতিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার), সিআইডি প্রধান (অতিরিক্ত আইজিপি) মোহাম্মদ আলী মিয়া বিপিএম, পিপিএম, ডিআইজি (হেডকোয়ার্টার্স) খন্দকার লুৎফল কবির বিপিএম, পিপিএম, অতিরিক্ত ডিআইজি ড. শামছুন্নাহার পিপিএম। সভায় অতিরিক্ত আইজিপিগণ, ডিআইজিবৃন্দ এবং অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বক্তাগণ তাঁদের বক্তব্যে খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার), পিপিএম এর চাকরি জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
সভাপতির বক্তব্যে আইজিপি বলেন, পুলিশিং একটি চ্যালেঞ্জিং পেশা। খন্দকার গোলাম ফারুক পেশাগত চ্যালেঞ্জ মোকাবেলা করে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিদায়ী অতিথির সুস্থতা এবং সুখী-সুন্দর অবসর জীবন কামনা করেন।
ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার), পিপিএম তাঁর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, চাকরি জীবনে আমি সিনিয়র-জুনিয়র সকল কর্মকর্তার সার্বিক সহযোগিতা পেয়েছি। তিনি আইজিপি মহোদয়সহ সকল সহকর্মীর প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার), পিপিএম টাঙ্গাইল জেলার ভুয়াপুরের ঘাটান্দি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯১ সালের ২০ জানুয়ারি ১২তম বিসিএস (পুলিশ) ব্যাচে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ৩২ বছর ৮ মাসের বর্ণাঢ্য কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তিনি ২০২০ সালের ৯ নভেম্বর অ্যাডিশনাল আইজিপি হিসেবে পদোন্নিত পান। পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবে তিনি দুইবার বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) পদক এবং প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পদকে ভূষিত হন। তিনি ব্যক্তিগত জীবনে বিবাহিত ও তিন কন্যা সন্তানের জনক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং