1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা অমর একুশে বইমেলায় সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা ব্যবস্থা থাকবে: ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন)

ডিএমপির দক্ষিণখান থানায় ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ৪১৭ Time View

জ্যেষ্ঠ প্রতিবেদক:
‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই স্লোগানকে সামনে রেখে জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে আজ বুধবার সকাল ১১টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দক্ষিণখান থানায় ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোর্শেদ আলম, পিপিএম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ মফিজ উদ্দিন বেপারী এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য আলহাজ রবিউল ইসলাম রবি।
এসময় উপস্থিত নাগরিক ও কমিউনিটি পুলিশিং সদস্যবৃন্দ তাদের এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথি উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোর্শেদ আলম এ সকল বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নিতে দক্ষিণখান থানার অফিসার ইনচার্জকে নির্দেশ প্রদান করেন।
অনুষ্ঠানে মাদক, জুয়া, ইভটিজিং, জঙ্গিবাদ, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয়, সামাজিক অবক্ষয় ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধে করণীয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য ‘নাগরিক তথ্য ফর্ম’ নিয়ে আলোচনা হয়।
এসময় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণখান জোন) মোঃ তরিকুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (দক্ষিণখান জোন) রাকিবা ইয়াসমিন, দক্ষিণখান থানার অফিসার-ইন-চার্জ মোঃ সিদ্দিকুর রহমান, দক্ষিণখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইয়াসীন গাজী, পুলিশ পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ আফতাব উদ্দীন শেখ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৭, ৪৯ ও ৫০নং ওয়ার্ড কমিশনারবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধিগণ, শিক্ষক, মসজিদের ইমাম ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং