1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার সিটিটিসি কর্তৃক ১ হাজার ৯৯৪ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ চিহ্নিত এক মাদক কারবারি গ্রেফতার জাতীয় ঈদগাহে থাকবে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা: ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে রাকিব হত্যার ঘটনার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র-গুলিসহ গ্রেফতার-পাঁচ দুই কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণা; ডিবি ও সিটিটিসির যৌথ অভিযানে গ্রেফতার-এক বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন ও প্রাইভেটকারসহ দুইজনকে গ্রেফতার করেছে খিলগাঁও থানা পুলিশ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আমন্ত্রিত অতিথিবৃন্দের প্রবেশ ও গাড়ি পার্কিং সংক্রান্ত নির্দেশনা পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত ঈদযাত্রা নির্বিঘ্ন ও চাঁদামুক্ত করতে মহাখালী বাস টার্মিনালে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কানাডায় নাগরিকত্বের প্রলোভন দেখিয়ে বিবাহের প্রতারণা ফাঁদ, মূল হোতা গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ৪৪৮ Time View

স্টাফ রিপোর্টার:

কানাডার সিটিজেন, সুন্দরী, বিধবা, পরহেজগার পাত্রীর জন্য বয়স্ক পাত্র চাই’ শিরোনামে বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে বয়স্ক লোকজনকে প্রতারণার ফাঁদে ফেলে মোটা অংকের টাকা আত্মসাৎ চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম শামিমা রহমান খান ওরফে মোছাঃ সোনিয়া পারভীন ওরফে সীমা।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাসুদ আলম জানান, গ্রেফতারকৃত শামীমা রহমান খান ২০২২ সালের ২৮ নভেম্বর থেকে এই বছরের ২৭ মে পর্যন্ত বিভিন্ন সময়ে ভিকটিমের নিকট থেকে বিবাহের উপহার, গয়না, কেনাকাটা, কাবিননামার খরচ, ভিসা প্রসেসিং, টিকেট খরচ, হোটেল বুকিং ইত্যাদি খরচ দেখিয়ে ১৩ লক্ষ ৯২ হাজার টাকা আত্মসাৎ করে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়।

ওসি বলেন, সেই মামলার সূত্র ধরে শনিবার রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্ট থেকে শামিমা রহমানকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি মোতাবেক মিরপুরের একটি বাসায় অভিযান চালিয়ে ভিকটিমের দেওয়া ১টি স্বর্ণের নেকলেস, ১ জোড়া স্বর্ণের কানের দুল ও ভিকটিমের ১টি পাসপোর্ট উদ্ধার করা হয়। ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগে থেকে এ বিষয়ে নিশ্চিত করেছে।

গ্রেফতারকৃত শামিমা রহমান খান ওরফে সোনিয়া পারভীন সীমাকে আদালতে প্রেরণ করা হয়েছে। তার সহযোগীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং